Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গণতন্ত্র কি শুধুই অতীতের গল্প?
    আন্তর্জাতিক

    গণতন্ত্র কি শুধুই অতীতের গল্প?

    সিভি ডেস্কUpdated:জানুয়ারি 21, 2025জানুয়ারি 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গণতন্ত্রকে সাধারণত জনগণের অংশগ্রহণ, স্বাধীন মতপ্রকাশ এবং সুশাসনের প্রতীক হিসেবে ধরা হয়। কিন্তু গত কয়েক দশকে বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা হ্রাস পাচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে গণতন্ত্রের প্রতি এই মোহভঙ্গের কারণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক-তিনটি দিক থেকেই বিশ্লেষণ করা প্রয়োজন।

    রাশিয়া একটি স্পষ্ট উদাহরণ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি গণতন্ত্র এবং মুক্তবাজার পুঁজিবাদের দিকে অগ্রসর হয়। তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জীবনযাত্রার মান উন্নত করার। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং মাত্র চার বছরের মধ্যে রাশিয়ানদের প্রকৃত আয় অর্ধেকে নেমে আসে এবং কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যান।
    এই অর্থনৈতিক অস্থিতিশীলতা জনগণের মধ্যে গণতন্ত্রের প্রতি হতাশা সৃষ্টি করে। ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতির সুযোগ নেন এবং রাশিয়াকে এক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যান। যদিও দেশটিতে একাধিক রাজনৈতিক দল রয়েছে, কার্যত গণতন্ত্র সেখানে অকার্যকর হয়ে পড়েছে।

    পশ্চিমা দেশগুলোতেও গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যে ৪৫ বছরের কম বয়সী প্রতি পাঁচজনের একজন বিশ্বাস করেন, একজন শক্তিশালী অথচ অ-নির্বাচিত নেতার অধীনে দেশ পরিচালনা করা উচিত। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ১২টি উচ্চ আয়ের দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গণতন্ত্রে অসন্তুষ্ট।

    যুক্তরাজ্যে নব্য উদার অর্থনৈতিক নীতির (Neo-liberal Economics) কারণে তরুণ প্রজন্ম বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্গারেট থ্যাচারের শাসনামলের অর্থনৈতিক নীতি স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও তা বিপরীতে নিরাপত্তাহীনতা নিয়ে আসে। নিরাপদ চাকরি প্রায় অদৃশ্য হয়ে গেছে মজুরি স্থবির, ভাড়ার খরচ আকাশছোঁয়া এবং শিক্ষাজীবনে ঋণের বোঝা তরুণদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

    ফ্রান্সেও গণতন্ত্রের প্রতি আস্থা হ্রাস পাচ্ছে। দেশটির তরুণ প্রজন্মের এক-তৃতীয়াংশ এখন মনে করে যে গণতন্ত্র তাদের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ব্যর্থ। উচ্চ বেকারত্ব, সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক অচলাবস্থার কারণে এই হতাশা বেড়েছে।

    যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের প্রতি আস্থাহীনতা নতুন নয়। ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে অর্থনৈতিক সংকট, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বর্ণবাদী সংঘর্ষ দেশটির সামাজিক স্থিতিশীলতায় বড় ধরনের আঘাত হানে।

    নাগরিক অধিকার আন্দোলনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া, ভিয়েতনাম যুদ্ধের অপমানজনক পরিণতি এবং অর্থনৈতিক মন্দা দেশটিতে উগ্রবাদী কিছু নেতাদের উত্থানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এ ধরনের নেতারা গণতন্ত্রের মৌলিক আদর্শগুলোকে ক্ষুণ্ন করে ক্ষমতায় আসতে সক্ষম হন।

    গণতন্ত্রের প্রতি মানুষের আস্থাহীনতার প্রধান কারণ অর্থনৈতিক অসাম্য এবং অসন্তোষ-
    রাশিয়া: সোভিয়েত পতনের পর অর্থনৈতিক সংকট গণতন্ত্রের প্রতি মোহভঙ্গ ঘটায়।
    যুক্তরাজ্য: নব্য উদার অর্থনীতি তরুণদের মধ্যে হতাশা সৃষ্টি করে।
    যুক্তরাষ্ট্র: করপোরেট পুঁজিবাদ এবং অর্থনৈতিক সংকট গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা নষ্ট করেছে।

    পুঁজিবাদী গণতন্ত্রে ধনী ও প্রভাবশালী গোষ্ঠীগুলোর স্বার্থ সাধারণ মানুষের চেয়ে বেশি অগ্রাধিকার পায়। ২০০৮ সালের আর্থিক সংকট এর অন্যতম উদাহরণ। যেখানে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য সরকার বিশাল অঙ্কের প্রণোদনা দিলেও সাধারণ মানুষের দুর্দশা উপেক্ষিত হয়।

    গণতন্ত্রের সংকটে সোশ্যাল মিডিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ-
    – উগ্র ডানপন্থীরা সোশ্যাল মিডিয়ার ধ্বংসাত্মক ব্যবহার দক্ষতার সঙ্গে রপ্ত করেছে। ভুয়া তথ্য প্রচার, বিভাজন তৈরি এবং অসন্তোষ বাড়িয়ে তারা রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে।
    – বিপরীতে, বামপন্থীরা প্রযুক্তিগত যুদ্ধ এবং জনসংযোগে অনেক পিছিয়ে রয়েছে।

    সমাধানের পথ কী?

    গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে নিম্নলিখিত পদক্ষেপ প্রয়োজন:-
    অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করা: আয়ের বৈষম্য কমাতে কার্যকর নীতি গ্রহণ।
    শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি: তরুণদের জন্য মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।
    সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ: ভুয়া তথ্য এবং উগ্রপন্থী প্রচারণা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
    জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা: রাজনৈতিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।

    গণতন্ত্রের সংকট কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে গণতন্ত্রের শক্ত ভিত্তি প্রতিষ্ঠা করা ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। উদার গণতন্ত্রের সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক ন্যায্যতার সমন্বয় ঘটিয়ে, তরুণ প্রজন্মকে সিস্টেমের প্রতি আস্থাশীল করতে হবে। অন্যথায়, গণতন্ত্রের এই মোহভঙ্গ আরও গভীর হবে এবং এর সুযোগ নিয়ে কর্তৃত্ববাদ আরও বিস্তৃত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.