মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পরে কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানায়, যদি ট্রাম্প কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তবে তার দেশ শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর পাওয়া যায়।
মঙ্গলবার কুইবেকের এক সংবাদ সম্মেলনে ট্রুডো জানায়, ডোনাল্ড ট্রাম্প দক্ষ এক আলোচক এবং তিনি তার অংশীদারদের কিছুটা অস্থিতিশীল রাখতে যা করতে পারেন, করবেন। তবে আমরা আমাদের অবস্থানে দৃঢ় আছি।
তিনি আরো জানায়, আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও কিছু একসাথে কাজ করার প্রয়োজন রয়েছে। যদি শুল্ক আরোপ করা হয়, তবে আমরা কানাডার স্বার্থ রক্ষায় প্রস্তুত এবং স্থিতিশীল থাকব।
এছাড়াও, ট্রুডো যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রসারের বিষয়ে উল্লেখ করেন। আমরা জানি যে যদি ট্রাম্পের পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতি বাড়ে, তাহলে তাদের আরও শক্তি, স্টিল, অ্যালুমিনিয়াম, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের প্রয়োজন হবে, যা কানাডা প্রতিদিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। আমাদের লক্ষ্য শুল্ক আরোপ এড়ানো, তবে যদি এটি আরোপ করা হয়, আমাদের প্রতিক্রিয়া হবে শক্তিশালী, দ্রুত, এবং পরিমাপিত, কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমরা জানি যে শুল্ক আরোপ এড়ানোর জন্য সবকিছুই আলোচনার টেবিলের উপর থাকবে।”
মঙ্গলবার, ট্রাম্প তার প্রথম নির্বাহী আদেশে সই করার পর জানান, ফেব্রুয়ারিতে মেক্সিকো ও কানাডার ওপর ২৫% শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।

