Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের জন্য সুফল নাকি ক্ষতি?
    আন্তর্জাতিক

    ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের জন্য সুফল নাকি ক্ষতি?

    সিভি ডেস্কUpdated:মার্চ 19, 2025জানুয়ারি 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই তিনি বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার, আমদানি শুল্ক আরোপ, অভিবাসন নীতির কড়াকড়ি এবং আন্তর্জাতিক সহায়তা কমানোর ঘোষণা। তার এসব সিদ্ধান্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। প্রশ্ন হচ্ছে, এসবের প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর কতটা পড়বে?

    বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের নেয়া এসব সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ, তেমনি কিছু ক্ষেত্রে সুযোগও বয়ে আনতে পারে। বাংলাদেশের বাণিজ্য, আন্তর্জাতিক সাহায্য ও অভিবাসন পরিস্থিতি এই পরিবর্তনের ফলে বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে।

    ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন, যার প্রাথমিক লক্ষ্য চীন। যদি চীনের তৈরি পোশাকের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে তা ১০ শতাংশ থাকে, তবে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হয়ে উঠতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির ৯৩ শতাংশই তৈরি পোশাক। তবে এ সুবিধা ক্ষণস্থায়ী হতে পারে। কারণ বাণিজ্য যুদ্ধ মূলত ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি করে।

    অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সরবরাহ ব্যবস্থার শক্তিশালী ভিত্তি রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী নীতি যদি শ্রম অধিকার ও পণ্যের মানের ক্ষেত্রে উচ্চতর মানদণ্ড আরোপ করে, তাহলে এসব শর্ত পূরণে আমাদের অতিরিক্ত খরচ বাড়তে পারে। এর ফলে প্রতিযোগিতা সক্ষমতায় বাধা সৃষ্টি হতে পারে।”

    ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সহায়তা ও ত্রাণ কার্যক্রমে বড় ধরনের কাটছাঁট করার পরিকল্পনা করছে। ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং ইউএসএআইডি-সহ অন্যান্য বৈশ্বিক তহবিল বন্ধের ঘোষণা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে অপুষ্টি মোকাবিলা, যৌন ও মাতৃস্বাস্থ্য এবং স্যানিটেশনের মতো খাতে তহবিল কমে গেলে উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশের গ্রামীণ এলাকা, যেখানে আন্তর্জাতিক তহবিলের ওপর নির্ভরশীল এনজিওগুলো সক্রিয়ভাবে কাজ করছে, সেখানে এই প্রভাব আরও তীব্র হতে পারে।

    রোহিঙ্গা সংকটের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্কিন প্রশাসন আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সাময়িকভাবে বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছে, তা রোহিঙ্গাদের জন্য দেওয়া মানবিক সহায়তাকেও ব্যাহত করতে পারে। এম. হুমায়ুন কবির বলেন, “রোহিঙ্গা সংকটের সমাধানে জয়েন্ট রিসপন্স প্ল্যানের অধীনে আন্তর্জাতিক সহায়তা আমাদের বড় ভরসা। যুক্তরাষ্ট্রের তহবিল অনিশ্চিত হয়ে পড়লে, এটি বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।”

    যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় নাগরিকত্ব লাভের নিয়ম আরও কঠোর হওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের ওপর অভিযান বাড়ানো হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। অনেক অনিয়মিত অভিবাসী হয়তো বাংলাদেশে ফিরে আসার কথা ভাববেন, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বড় বিপদ। যুক্তরাষ্ট্রের জলবায়ু তহবিল হারানোতে বাংলাদেশের মতো দেশগুলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আরও চ্যালেঞ্জের সম্মুখীন হবে। অন্যদিকে, ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ফান্ডের ঘাটতি তৈরি করবে। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের স্বাস্থ্য খাতকে দুর্বল করতে পারে।

    বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই পরিস্থিতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থানের ওপর। যদি বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আরও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক লক্ষ্যপূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তবে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তগুলো বাংলাদেশের জন্য একধরনের চাপ সৃষ্টি করবে। যার ফলে দেশের সরকারকে যুক্তরাষ্ট্রের নীতির সাথে সমন্বয় রেখে চলতে হতে পারে।

    ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিভিন্ন সিদ্ধান্ত বিশ্বের বাকি অংশের মতোই বাংলাদেশের ওপর গভীর প্রভাব ফেলবে। এটি বাণিজ্য, অভিবাসন, স্বাস্থ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ তৈরি করবে, তেমনি কিছু ক্ষেত্রে সুযোগও এনে দেবে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    দেশি-বিদেশি চাপে নাজুক পোশাকশিল্প, কমছে রপ্তানি ও দাম

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়তে ১ হাজার কোটি টাকার পরিকল্পনা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.