Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দাভোসেও ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি
    আন্তর্জাতিক

    দাভোসেও ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি

    এফ. আর. ইমরানজানুয়ারি 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের করপোরেট মুনাফা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁর অঙ্গীকারের মধ্যে আছে বাণিজ্য সংস্কার, কর হ্রাস ও দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে সরকারি বিধিবিধানের জটিলতা কমানো। সূত্র: আলজাজিরা ও এএফপি

    গত বৃহস্পতিবার, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদের প্রথম আন্তর্জাতিক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগী দেশগুলোসহ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের ওপরও শুল্ক আরোপের হুমকি দেন।

    ট্রাম্প জানান, ‘বিশ্বের প্রতিটি ব্যবসার প্রতি আমার বার্তা খুব সাধারণ; আসুন যুক্তরাষ্ট্রে আপনার পণ্য তৈরি করুন এবং আমরা আপনাকে বিশ্বের যে কোনো দেশের চেয়ে সর্বনিম্ন কর দেওয়ার সুযোগ করে দেব। কিন্তু যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি না করলে আপনাকে শুল্ক দিতে হবে। বিভিন্ন পরিমাণ হতে পারে, তবে শুল্ক দিতেই হবে।’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডব্লিউইএফে’র ভাষণে সৌদি আরব ও পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রতি তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছে। তার ভাষণের পরদিনই বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

    তিনি আরো স্বল্প সুদহারের ওপর জোর দেন। পাশাপাশি তিনি জানায়, কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের চিন্তা আছে।

    কানাডার সমালোচনা করে ট্রাম্প জানায়, দেশটি অনেক সুযোগের অপব্যবহার করে। তিনি আরো জানায়, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা কোম্পানিগুলোর জন্য তিনি কর হ্রাস করবেন ও যারা বিনিয়োগ করবে না, তাদের শুল্ক বাড়াবেন। কর হ্রাসের বার্তায় আনন্দ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।

    এদিকে এযাবৎকালের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’। ট্রাম্পের করপোরেট কর হ্রাসের প্রতিশ্রুতিতেই পুঁজিবাজারে এ ইতিবাচক প্রবণতা বলে মনে করা হচ্ছে। এদিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৬,১১৮ দশমিক ৭১-এ শেষ হয়েছে, যা এক নতুন রেকর্ড।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    দেশি-বিদেশি চাপে নাজুক পোশাকশিল্প, কমছে রপ্তানি ও দাম

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়তে ১ হাজার কোটি টাকার পরিকল্পনা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.