বিবাহিত জীবনে দুই নারীর স্বামীই ছিলেন মাতাল। তাদেরকে প্রায় মারধর করতো। এমন পরিস্থিতিতে দুই জন তাদের স্বামী ছেড়ে একে অপরকে বিয়ে করেছেন। ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া শহরে এই ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিব মন্দিরে কবিতা ও গুঞ্জা একে অপরকে বিয়ে করেছেন। তারা বলেছেন, তাদের মধ্যে প্রথম যোগাযোগ হয় ইন্সটাগ্রামে। সংসারে তাদের একই পরিণতির কারণে তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়।
তারা জানান, তাদের মাতাল স্বামী তাদের প্রায় মারধর করতো। এরপরেই তারা তাদের স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে বলা হয়েছে, গুঞ্জা বরের ভূমিকা পালন করেন। তিনি কবিতার সিঁথিতে সিঁদুর পড়ায় দেন এবং বিয়ে করেন।
গুঞ্জা বলেছেন, আমাদের স্বামীদের মদ্যপান এবং বাজে আচরণের কারণে আমরা যন্ত্রণায় ছিলাম। এই কারণে আমরা নতুন জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা বলেছেন, তারা এখন একটি বাসা ভাড়া নিবেন এবং নতুন বিবাহিত জীবন শুরু করবেন।

