আজ শনিবার গাজার জিম্মিদশা থেকে মুক্তি পেলেন কারিনা আরিয়েভসহ চার ইসরায়েলি তরুণী। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের হাতে বন্দি হওয়া এই তরুণীদের মধ্যে কারিনা একজন, যিনি ইসরায়েলের স্থানীয় একটি স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষিকা ছিলেন। সূত্র: জেরুজালেম
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলের সরকার এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষর হয়েছে। সেই চুক্তির আওতায় মুক্তি পেলেন কারিনা।
২০ বছর বয়সী কারিনা আরিয়েভ জন্ম জেরুজালেমে। অপহরণের সময় তিনি শিশুদের জন্য কাজ করতেন এবং ধাঁধার সমাধান, বংশীবাদন, চারটি ভাষায় দক্ষতা, এবং সৃষ্টিশীলতার জন্য পরিচিত ছিলেন।
অপহরণের পর পরিবারের সদস্যরা তার বেঁচে থাকার বিষয়ে শঙ্কিত ছিলেন। তবে, হামাসের প্রকাশিত একটি ভিডিও ফুটেজের মাধ্যমে তারা নিশ্চিত হন যে কারিনা জীবিত। জিম্মি অবস্থায় তিনি মাত্র দু’বার বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পান, তাও খুব সতর্কতার সঙ্গে, কারণ ভুল কিছু বললে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল।
আজ শনিবার কারিনার সঙ্গে আরো মুক্তি পেলেন ড্যানিয়েলা গিলোবা (২০), নামা লেভি (২০), এবং লিরি অ্যালবাগ (১৯)। তাদের মুক্তি যুদ্ধবিরতির আওতায় একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

