নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর এই নতুন সিদ্ধান্তের মধ্যে আসছে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের।
ট্রাম্পের নতুন প্রশাসন বলছে, মেক্সিকো উপসাগরের পাল্টে দেওয়া নামটি আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভাগ জানায়, এখন থেকে মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম হবে “গালফ অব আমেরিকা” বা “আমেরিকা উপসাগর”।
সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কার “ডেনালি” পর্বত শৃঙ্গের নাম বদলে দেওয়া হয়েছে। এর নতুন নাম হয়েছে “মাউন্ট ম্যাককিনলে”।

