Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাবে বিতর্কিত ট্রাম্প
    আন্তর্জাতিক

    গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাবে বিতর্কিত ট্রাম্প

    এফ. আর. ইমরানজানুয়ারি 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা খালি করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন।

    এ বিষয়ে ট্রাম্প শনিবার জানিয়েছেন, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ট্রাম্প রাজা আবদুল্লাহকে বলেন, ‘গাজার পরিস্থিতি একেবারেই বিপর্যস্ত। আমি চাই, আপনারা আরও বেশি দায়িত্ব নিন।’

    রোববার, একই প্রস্তাব মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কাছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

    তবে এ প্রস্তাব স্বল্প না দীর্ঘমেয়াদি- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এটি উভয় ক্ষেত্রেই হতে পারে। তবে তার প্রস্তাবের বিরোধিতা করেছে হামাস।

    হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বলেন, ‘গাজার জনগণ তাদের ভূখণ্ডে অটল। তারা যুদ্ধ, মৃত্যু ও ধ্বংসের মধ্যেও এই মাটি ছাড়েনি। এখনো এমন কোনো প্রস্তাব মানবে না।’ সূত্র: বিবিসি

    তিনি আরও বলেন, গাজাবাসীরা আগেও বাস্তুচ্যুত হওয়ার ষড়যন্ত্র ব্যর্থ করেছে, ভবিষ্যতেও তা রুখে দেবে।

    গাজার বিশ লাখেরও বেশি মানুষের জীবনযাত্রা গত ১৫ মাসে ইসরাইলি হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এগুলো পুনর্গঠনে কয়েক দশক সময় লাগতে পারে।

    মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে নীতিগত অবস্থান জানিয়ে আসছে। তবে ট্রাম্পের প্রস্তাব এ নীতির বিপরীত বলে মনে করছেন বিশ্লেষকরা।

    জর্ডানে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী বাস করছে। তারা মূলত ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বংশধর। অপরদিকে, মিশর এখনো ফিলিস্তিনিদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি।

    মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ইতিমধ্যেই সিনাই অঞ্চলে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার মতে, গাজা সংকটের একমাত্র সমাধান স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র।

    ইসরাইলের কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গাভির ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তিনি এক পোস্টে লেখেন, ‘গাজাবাসীদের স্বেচ্ছায় স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।’

    এদিকে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগের পর বাস্তুচ্যুতদের ঘরে ফেরা বিলম্বিত হচ্ছে।

    এক গাজাবাসী বলেন, “সবকিছু ধ্বংস হয়ে গেছে, তবুও নিজের মাটিতে ফিরে আসার আনন্দ অন্যরকম।”

    ইসরাইলের প্রধান অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। তবে গাজায় ধ্বংসযজ্ঞের কারণে অস্ত্র সরবরাহ বন্ধ বা কমানোর দাবি উঠেছে। ট্রাম্প সম্প্রতি ইসরাইলকে একটি শক্তিশালী বোমার চালান পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা তার প্রশাসনের অবস্থানের সমর্থন জোরালো করেছে।

    প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘তারা এর জন্য অর্থ দিয়েছে এবং অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছে।’

    গাজা সংকট ও মার্কিন পররাষ্ট্রনীতির এই পরিবর্তন নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.