পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, দুর্ঘটনায় পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক উড়োজাহাজ এবং ইউএস আর্মির একটি সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টার জড়িত। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২, যা কানসাসের উইচিটা থেকে ছেড়ে আসে, সেটিই দুর্ঘটনার শিকার হয়।
বিবিসির প্রতিবেদনে দেখা যায়, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন, আর সামরিক হেলিকপ্টারটিতে ছিলেন ৩ জন মার্কিন সেনা।
দুর্ঘটনার পর পটোম্যাক নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে একাধিক সংস্থা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজের সুবিধার্থে রিগান বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
