রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র বাশার আল-আসাদকে সিরিয়ায় ফেরত পাঠানোর দাবি উঠেছে। তবে, এ বিষয়ে এখনও কোন মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া।
গত ডিসেম্বরে বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ায় এক আকস্মিক অভিযানে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে পালিয়ে যান বাশার আল-আসাদ। এরপর সিরিয়ার নেতৃত্বে পরিবর্তন আসলেও, রাশিয়া তাদের সামরিক ঘাঁটি সিরিয়ায় বজায় রাখতে চায়।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি), ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর দেননি। এর একদিন আগে, একটি উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল সিরিয়ার নতুন কার্যনির্বাহী নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করে।
রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে এক আকস্মিক অভিযানে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে পালিয়ে যান। এর মাধ্যমে সিরিয়ায় আল-আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে। তাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আল-আসাদের পতন রাশিয়ার জন্য বড় ধাক্কা, কারণ সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিগুলো কেবল তার শাসন টিকিয়ে রাখার জন্যই নয় বরং বৈশ্বিক শক্তি প্রদর্শনের জন্যও ব্যবহৃত হতো।
এদিকে, সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আল-শারা রাশিয়ার প্রতি আস্থা পুনর্গঠনের জন্য পুনর্নির্মাণ এবং ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছেন। তবে সিরিয়ায় আল-আসাদ পরিবারের পাঁচ দশকের শাসন শেষ হওয়ার পর রাশিয়ার জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ তাদের সামরিক ঘাঁটিগুলো শুধু শাসন টিকিয়ে রাখার জন্যই নয় বরং বৈশ্বিক প্রভাব বৃদ্ধির জন্য ব্যবহৃত হত।
রাশিয়া তাদের সামরিক ঘাঁটি গুলো, বিশেষত তারতুস নৌঘাঁটি ও খামেইমিম বিমানঘাঁটি- সিরিয়ায় রাখতে চায়। মস্কো জানিয়েছে, এই ঘাঁটিগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য তারা সিরীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। তবে দুই পক্ষের মধ্যে ‘খোলামেলা আলোচনা’ হওয়া সত্ত্বেও- সামরিক ঘাঁটিগুলোর ব্যাপারে বিস্তারিত কোনো চুক্তি হয়নি।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন এবং বলছেন যে, সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে স্থায়ী সংলাপ অব্যাহত রাখা জরুরি।

