Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের সংসদে উঠছে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল’
    আন্তর্জাতিক

    ভারতের সংসদে উঠছে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল’

    হাসিব উজ জামানজানুয়ারি 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত পার্লামেন্ট ভবন
    ভারত পার্লামেন্ট ভবন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের কেন্দ্রীয় সরকার সংসদের বাজেট অধিবেশনেই বিতর্কিত ওয়াক্‌ফ বিল উত্থাপন করতে চলেছে। যা মসজিদ, মাজারসহ মুসলমানদের বিভিন্ন ওয়াক্‌ফ সম্পত্তির ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবে। একই সঙ্গে সরকার ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল’ পাসের প্রস্তুতি নিচ্ছে। যা মূলত বিদেশ থেকে অবৈধভাবে আসা ব্যক্তিদের প্রবাহ নিয়ন্ত্রণের লক্ষ্যে তৈরি করা হচ্ছে।

    বিরোধী দলগুলো এই উদ্যোগের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের দাবি, ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল’-এর মূল লক্ষ্য অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের নামে বিশেষ করে মুসলমানদের চিহ্নিত করা এবং ভারতীয় সমাজে ধর্মীয় বিভাজন আরও তীব্র করা। ধারণা করা হচ্ছে, নতুন আইন কার্যকর হলে ‘ফরেনার্স অ্যাক্ট (১৯৪৬)’, ‘পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট (১৯২০)’ এবং ‘রেগুলেশন অব ফরেনার্স অ্যাক্ট (১৯৩৯)’ বাতিল হবে এবং সেগুলোর মূল কাঠামো নতুন আইনের অন্তর্ভুক্ত করা হবে।

    আজ শুক্রবার থেকে ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে মোট *১৬টি বিল পেশ করা হবে। যার মধ্যে অন্যতম ‘ওয়াক্‌ফ বিল’ ও ‘ব্যাংক আইন সংশোধনী বিল’। সরকার এই দুই বিল পাস করাতে বদ্ধপরিকর বলে মনে করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল’, যেটি তালিকায় থাকলেও এখনো সরকার আনুষ্ঠানিকভাবে এর বিষয়ে কিছু জানায়নি। বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচিত হয়নি এবং এর চরিত্র ও উদ্দেশ্য নিয়েও সরকারিভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি।

    তবে সরকারি সূত্রের বরাত দিয়ে বিরোধী দলগুলো দাবি করছে, এই বিলের লক্ষ্য বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের, বিশেষ করে রোহিঙ্গাদের, শনাক্ত ও দমন করা। বর্তমান আইনগুলোর প্রয়োগ আরও কঠোর করাই এর মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকার এই বিলের মাধ্যমে ধর্মীয় মেরুকরণকে তীব্রতর করতে চায়।

    এই বছরের অক্টোবর-নভেম্বরে বিহার বিধানসভার নির্বাচন এবং ২০২৬ সালের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধী দলগুলোর সন্দেহ, নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণকে তীব্র করতে সরকার দ্রুত এই আইন পাস করাতে চাইবে।

    ওয়াক্‌ফ বিলটি নিয়ে সংসদের যুগ্ম কমিটিতে আলোচনা হলেও, বিজেপি নেতৃত্বাধীন কমিটি বিরোধীদের আনা কোনো সংশোধনী গ্রহণ করেনি। সরকারপক্ষের কিছু সংশোধনীসহ বিলের চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যেই লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে। যদি এই বিল আইনে পরিণত হয়, তাহলে ভারতের মুসলমানদের ধর্মীয় সম্পত্তি ও কার্যক্রমে সরকারের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে।

    আজ শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথাগত ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের নাম না নিয়েই কটাক্ষ করেন। তিনি বলেন, “গত ১০ বছরে এই প্রথম সংসদের অধিবেশনের আগে কোনো বিদেশি শক্তি আগুনের স্ফুলিঙ্গ জ্বালাতে পারেনি।”

    তবে তিনি ‘ইন্ধন’ বা ‘স্ফুলিঙ্গ’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। যদিও অতীতে রাফাল কেলেঙ্কারি, পেগাসাস নজরদারি কাণ্ড, হিনডেনবার্গ রিপোর্ট, আদানি বিতর্ক ও সেবি-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ সংসদ অধিবেশনের আগে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছিল।

    বিতর্কিত ওয়াক্‌ফ বিল ও ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল’ নিয়ে ভারতীয় রাজনীতিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিরোধীদের মতে, এগুলো কেবল আইন নয় বরং মুসলিম সম্প্রদায়ের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল। সরকারপক্ষ যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে এই বিলগুলো বিজেপির ভোটব্যাংক রাজনীতির অংশ হতে পারে। এখন দেখার বিষয়, সংসদে এ নিয়ে কী ধরনের আলোচনা হয় এবং সরকার আদৌ বিরোধীদের কোনো উদ্বেগ আমলে নেয় কি না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.