Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষার্থীদের বিক্ষোভে চাপে সার্বিয়ার প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    শিক্ষার্থীদের বিক্ষোভে চাপে সার্বিয়ার প্রেসিডেন্ট

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে দুর্নীতি বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার হাজারো শিক্ষার্থী সড়ক ও সেতু অবরোধ করে বড় ধরনের প্রতিবাদে অংশ নেন। তিন মাস আগে রেলস্টেশনের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই এই আন্দোলন শুরু হয়। সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতেই শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন চলছে। শনিবারের সমাবেশ ছিল এই ধারাবাহিকতারই অংশ।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান এই আন্দোলন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের সরকারের ওপর বড় চাপ তৈরি করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচসহ উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাদধসের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির দাবি জানাচ্ছেন। অনেকে এ ঘটনার জন্য সরকারের দুর্নীতি ও অদক্ষতাকে দায়ী করছেন।

    রাজধানী বেলগ্রেডেও শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার সড়ক অবরোধের পর গত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে চলমান বিক্ষোভের ফলে দেশটির বেশ কিছু স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

    গত নভেম্বরে নোভি সাদে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ার পর থেকেই এই বিক্ষোভের সূত্রপাত। পরবর্তী সময়ে এটি দুর্নীতিবিরোধী আন্দোলনের রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য।

    শনিবার শহরের কেন্দ্রস্থলে সমাবেশে অংশ নিয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী জেলেনা ভুকসানোভিচ বলেন, ‘ফিরে আসার আর কোনো পথ নেই। আমরা ভীত নই এবং কখনোই পিছু হটব না।’

    বিক্ষোভ শুরুর আগে নোভি সাদ শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে হাজারো শিক্ষার্থী পতাকা হাতে সড়কে নামেন এবং দুর্নীতিবিরোধী স্লোগান দেন। তাঁরা শহরের তিনটি গুরুত্বপূর্ণ সেতুসহ বিভিন্ন এলাকায় অবরোধ সৃষ্টি করেন এবং শেষে ফ্রিডম ব্রিজের কাছে সমবেত হন। আন্দোলনে শহরের সাধারণ বাসিন্দারাও সংহতি প্রকাশ করেন, এমনকি কৃষকরাও ট্রাক্টর নিয়ে তাঁদের সঙ্গে যোগ দেন।

    নোভি সাদের আইন বিভাগের শিক্ষার্থী নেদেলজকা মিজানোভিচ বলেন, ‘নোভি সাদ আগে কখনো এমন দৃশ্য দেখেনি। আমি নিশ্চিত, আমাদের তরুণ প্রজন্মই পরিবর্তন আনবে। আমাদের বিশ্বাস, জেন–জিরা এই আন্দোলনের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’

    এদিকে, প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ ও অন্যান্য সরকারি কর্মকর্তারা আন্দোলন থামাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তাঁরা এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির মদদের অভিযোগ তুলছেন। তবে আন্দোলনকারীরা সরকারের এ বক্তব্য প্রত্যাখ্যান করে নিজেদের দাবিতে অনড় রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছে চীন?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.