Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরবেই হোক ফিলিস্তিনি রাষ্ট্র: নেতানিয়াহুর প্রস্তাব
    আন্তর্জাতিক

    সৌদি আরবেই হোক ফিলিস্তিনি রাষ্ট্র: নেতানিয়াহুর প্রস্তাব

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা। কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে।

    গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। আজ শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

    নেতানিয়াহু বলেন, “সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারে সৌদিরা। সেখানে তাদের অনেক ভূমি রয়েছে।”

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি তাদের জন্য অপরিহার্য। রিয়াদ এটাও নিশ্চিত করেছে যে, এই শর্ত নিয়ে কোনো ধরনের দরকষাকষির সুযোগ নেই।

    এই বিষয়ে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমি এমন কোনো চুক্তিতে যাব না, যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে।”

    তিনি আরও বলেন, “ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেওয়ার তো প্রশ্নই ওঠে না। বিশেষত, ৭ অক্টোবরের হামলার পরবর্তী পরিস্থিতিতে।”

    নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনি রাষ্ট্রের একটি রূপ আগেই ছিল, যার নাম গাজা। হামাস সেই ভূখণ্ড নিয়ন্ত্রণ করত এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে সহিংস কার্যক্রম চালিয়েছে। তিনি বলেন, “গাজার নেতৃত্বে ছিল হামাস। তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করত। আর দেখুন আমরা সেখান থেকে কী পেয়েছি—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।”

    ওয়াশিংটন সফরের অংশ হিসেবে নেতানিয়াহু এই সাক্ষাৎকার দেন। এর আগে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ‘গাজা দখলের’ বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন।

    ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা।

    সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগ পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়।

    এ সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্ট-কে জানিয়েছেন, নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধের অবসান এবং পশ্চিম তীর অধিগ্রহণ প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারেন।

    তাদের আশঙ্কা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাবে নেতানিয়াহু রাজি না হলেও, পশ্চিম তীরের দখল প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রেখে সৌদি আরবকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.