Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আলাস্কায় ১০ যাত্রী নিয়ে ছোট উড়োজাহাজ নিখোঁজ
    আন্তর্জাতিক

    আলাস্কায় ১০ যাত্রী নিয়ে ছোট উড়োজাহাজ নিখোঁজ

    সিভি ডেস্কফেব্রুয়ারি 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উড়োজাহাজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ জন আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছে আলাস্কার রাজ্য পুলিশ স্টেট ট্রুপার্স ও বার্তা সংস্থা সিএনএন।

    বেরিং এয়ারলাইন্সের সেসনা ২০৮-বি গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমের দিকে যাচ্ছিল। উভয় শহরের মধ্যে রয়েছে নর্টন সাউন্ড উপসাগর। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার টোয়েন্টিফোর জানায়, সর্বশেষ বিকেল ৩টা ১৬ মিনিটে উড়োজাহাজটিকে নর্টন সাউন্ডের ওপর দেখা গিয়েছিল।

    নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালানো হচ্ছে। তবে বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে অনুসন্ধান কার্যক্রম সীমিত আকারে চলছে।

    বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোম বিমানবন্দরের আশপাশে হালকা তুষারপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এক পর্যায়ে দৃশ্যমানতা মাত্র আধা মাইলের মধ্যে নেমে আসে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রাতে ঘণ্টায় ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যা উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলতে পারে।

    নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে মার্কিন কোস্টগার্ড ও বিমান বাহিনী উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। নোম দমকল বিভাগ জানায়, “উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। যতক্ষণ পর্যন্ত এটি শনাক্ত না হয়, আমরা তল্লাশি চালিয়ে যাব।”

    বেরিং এয়ারের পরিচালক (অপারেশন্স) ডেভিড ওলসন বলেন, “আমাদের কর্মীরা বিস্তারিত তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা, তল্লাশি ও উদ্ধার কাজে কঠোর পরিশ্রম করছেন।”

    এদিকে নর্টন সাউন্ড হেলথ করপোরেশন জানিয়েছে, তারা জরুরি পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে। নিখোঁজদের স্বজনদের তথ্য সহায়তা দিতে নর্টন সাউন্ড আঞ্চলিক হাসপাতালে ‘ফ্যামিলি সেন্টার’ খোলা হয়েছে।

    নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

    এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। অন্যটি ফিলাডেলফিয়ায় ঘটে, যেখানে একটি মেডেভ্যাক জেট বিধ্বস্ত হয়ে সাতজনের প্রাণহানি ঘটে।

    নিখোঁজ উড়োজাহাজটির খোঁজ পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া অনুসন্ধান কাজে চ্যালেঞ্জ তৈরি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.