চীনের টেলিকম সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে ২০২৪ সালে ৮৬০ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৮৩ কোটি ডলার আয় করেছে।
এ সময়ে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও শক্ত অবস্থানে থাকার কথা সম্প্রতি জানিয়েছেন হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া।
২০২৪ সালের এই আয় হুয়াওয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২০ সালে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ আয় ছিল ৮৯১ বিলিয়ন ইউয়ান।
সেই বছরই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র হুয়াওয়ের মোবাইল ফোন ও আন্তর্জাতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

