Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৭ বছর পর দিল্লিতে বিজেপির ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা
    আন্তর্জাতিক

    ২৭ বছর পর দিল্লিতে বিজেপির ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের রাজধানী দিল্লিতে ২৭ বছর পর সরকার গঠনের পথে বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টি আসনে জয়লাভ বা এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

    অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) ২২টি আসনে এগিয়ে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৫টির বেশি আসন।

    নির্বাচনে বিপুল বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘উন্নয়ন ও সুশাসনের জয় হয়েছে। দিল্লির জনগণ বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’ তিনি আরো বলেন, বিজেপি দিল্লির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং নাগরিকদের জীবনমান উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালাবে।

    বিজেপির এই জয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রতিক্রিয়া জানিয়ে এক্সে পোস্ট দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি দিল্লির জনগণের হৃদয়ে আছেন। ভোটাররা প্রতিশ্রুতি ভঙ্গকারী কেজরিওয়াল প্রশাসনকে প্রত্যাখ্যান করেছেন। যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, দিল্লির জনগণ তাদের যোগ্য জবাব দিয়েছেন।’

    অপরদিকে, নির্বাচনে পরাজয় স্বীকার করে আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘জনগণের রায়ই চূড়ান্ত। আমরা তা মেনে নিচ্ছি। বিজেপিকে অভিনন্দন জানাই এবং আশা করি তারা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।’

    রাজধানীর রাজনৈতিক নিয়ন্ত্রণের দিক থেকে এই নির্বাচন বিজেপি ও এএপি উভয়ের জন্য মর্যাদার লড়াই ছিল। ২০১৩ সালে প্রথমবার দিল্লির ক্ষমতায় আসে আম আদমি পার্টি। এরপর ২০১৫ সালে ৬৭টি আসনে এবং ২০২০ সালে ৬২টি আসনে জয়লাভ করে তারা। অন্যদিকে, বিজেপি ২০১৫ সালে ৩টি এবং ২০২০ সালে ৮টি আসনে জয় পেয়েছিল। এবার সেই ধারা বদলে বিজেপি দিল্লির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

    নিজ আসন নয়াদিল্লিতে বিজেপির প্রবেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন কেজরিওয়াল। এক দশক ধরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা কেজরিওয়াল ২০১৩ সালে কংগ্রেসের শীলা দীক্ষিতকে পরাজিত করে ক্ষমতায় আসেন।

    দিল্লি দখল বিজেপির জন্য শুধু নির্বাচনী বিজয় নয় বরং ১৯৯৮ সালের পর জাতীয় রাজধানীতে তাদের শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠার একটি বড় সুযোগ। এই নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যাপক প্রচার চালান, যা বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    অন্যদিকে, জাতীয় পর্যায়ের প্রধান বিরোধী দল কংগ্রেস একেবারেই ব্যর্থ হয়েছে। দলটি একটিও আসন পায়নি, যা তাদের জন্য বড় ধাক্কা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.