Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দিল্লির জয় কী পশ্চিমবঙ্গেও পুনরাবৃত্তি করবে বিজেপি
    আন্তর্জাতিক

    দিল্লির জয় কী পশ্চিমবঙ্গেও পুনরাবৃত্তি করবে বিজেপি

    সিভি ডেস্কUpdated:ফেব্রুয়ারি 11, 2025ফেব্রুয়ারি 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বিজেপি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং দলটির নেতারা ঘোষণা দিয়েছেন যে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তারাও বড় জয় পাবে। আগামী এপ্রিল-মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিজেপি ইতোমধ্যেই প্রচারণায় নেমেছে। আর তাদের তৎপরতা তৃণমূল কংগ্রেসকেও ভাবিয়ে তুলেছে।

    দিল্লির নির্বাচনের ফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, দিল্লিতে আম আদমি পার্টির (আপ) পরাজয়ের কারণগুলোর মধ্যে দুর্নীতির অভিযোগ বড় ভূমিকা রেখেছে। যা পশ্চিমবঙ্গেও তৃণমূলের জন্য বিপজ্জনক হতে পারে।

    দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে বিজেপি ৪৮টি আসন জিতেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েই বিজেপি এই সাফল্য পেয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগকে তারা প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেই সঙ্গে তাঁর বিলাসবহুল সরকারি বাসভবন নিয়েও ব্যাপক প্রচার চালানো হয়। যা জনগণের মধ্যে সাড়া ফেলে।

    পশ্চিমবঙ্গেও দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে। রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে। সাবেক খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন।

    এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও দলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দুর্নীতির অভিযোগের মুখে। বিরোধীরা দাবি করছে, তৃণমূলের শীর্ষ নেতাদের বিলাসবহুল জীবনযাপনই প্রমাণ করে যে দলটি দুর্নীতিতে নিমজ্জিত। তাই বিজেপি এই ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দান গরম করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

    সম্প্রতি কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা এবং ওই হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আলোচনায় এসেছে। অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে সিবিআই। যা রাজ্য সরকারের ভাবমূর্তির জন্য আরেকটি ধাক্কা।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লির নির্বাচনে আম আদমি পার্টির পরাজয়ের অন্যতম কারণ ছিল ‘শাসকের প্রতি বিতৃষ্ণা’। পশ্চিমবঙ্গেও তৃণমূল টানা তিনবার ক্ষমতায় রয়েছে। ফলে বিজেপি পরিবর্তনের পক্ষে জনমত গড়ে তুলতে চাইছে।

    তবে বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নেতৃত্বের অভাব। গত দুটি বিধানসভা নির্বাচনে দলটি এককভাবে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারেনি। সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একসময় বিজেপিকে সংগঠিত করেছিলেন। কিন্তু তিনি সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন। তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীকে সামনে রেখে দলটি গতবার লড়লেও কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এখনো বিজেপি নতুন ও পুরোনো নেতাদের বিভক্তি কাটিয়ে শক্তিশালী নেতৃত্ব গঠন করতে পারেনি।

    এছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনের দুর্বলতাও বড় সমস্যা। রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান এখনো আশানুরূপ হয়নি। ‘সক্রিয় সদস্য’ সংগ্রহের লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি। ফলে দিল্লির মতো পশ্চিমবঙ্গেও ভোটের ময়দানে বিজেপি কতটা প্রভাব ফেলতে পারবে, তা এখনো অনিশ্চিত।

    এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভা পরিষদীয় দলের বৈঠকে দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করবে। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ২১৩টি আসনে জয়ী হয়েছিল। বিজেপি পেয়েছিল ৭৭টি এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ১টি আসন পেয়েছিল।

    তবে দিল্লির নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা নির্ভর করছে বিজেপি তাদের সংগঠন ও কৌশল কতটা শক্তিশালী করতে পারে তার ওপর। রাজ্যের রাজনীতি এখন অনেকটাই অনিশ্চিত এবং আগামী কয়েক মাসে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা দেখার বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.