Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প-পুতিন আলোচনায় ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বন্ধের সম্ভাবনা
    আন্তর্জাতিক

    ট্রাম্প-পুতিন আলোচনায় ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বন্ধের সম্ভাবনা

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 13, 2025ফেব্রুয়ারি 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় নেতা দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি

    সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ও পুতিন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার বিষয়ে একমত হয়েছেন। পাশাপাশি দুই নেতা একে অপরকে নিজ নিজ রাজধানী সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

    এদিকে, ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি জানান, ‘স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তি’ প্রতিষ্ঠার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

    এই আলোচনা এমন সময়ে সামনে এলো, যখন ট্রাম্প ও তার প্রতিরক্ষা সচিব উভয়েই জানিয়েছেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা কম। যা কিয়েভের জন্য একটি হতাশাজনক বার্তা হতে পারে।

    জেলেনস্কি জানিয়েছেন, তিনি মিউনিখে অনুষ্ঠিতব্য ইউক্রেন সংক্রান্ত প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন।

    ট্রাম্প আরো বলেছেন, ‘এখনই সময় এই নির্মম যুদ্ধ বন্ধ করার, যেখানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। বিধাতা রাশিয়া ও ইউক্রেনের জনগণের মঙ্গল করুন।’

    তবে ট্রাম্প ও পুতিনের সরাসরি বৈঠকের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। ট্রাম্প পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, এই সাক্ষাৎ সৌদি আরবে হতে পারে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টার ফোনালাপ হয়েছে এবং পুতিন যুদ্ধ বন্ধের বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে ট্রাম্পের ধারণাকে সমর্থন করেছেন।

    এদিকে, ইউক্রেনের ২০১৪ সালের আগের সীমান্ত পুনরুদ্ধারের সম্ভাবনা কম বলে জানিয়েছেন ট্রাম্প। তবে কিছু অংশ ফিরিয়ে আনার সুযোগ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদানের কোনো সম্ভাবনা নেই। ট্রাম্পও এই বিষয়ে তার সঙ্গে একমত পোষণ করেছেন।

    অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ অব্যাহত রাখতে সমর্থন দেবে। ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রাইনার জানিয়েছেন, কিয়েভের প্রতি লন্ডনের সমর্থন ‘দায়িত্বপূর্ণ’ থাকবে।

    বিবিসির প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন পূর্বসূরিদের তুলনায় ইউক্রেনের প্রতি কম সহানুভূতিশীল। প্রতিরক্ষা সচিব হেগসেথের বক্তব্য কিয়েভের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।

    জেলেনস্কি বারবার বলেছেন, ইউক্রেন ছাড়া ইউক্রেন সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে না। তবে ট্রাম্প ও পুতিনের এই ফোনালাপ তার অনুপস্থিতিতেই হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.