বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, মণিপুরের একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুইজন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স জওয়ান নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৮টার দিকে ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ বাহিনীর ক্যাম্পে সিআরপিএফ জওয়ান তার সার্ভিস অস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সহকর্মীদের গুলি করে আত্মহত্যা করেন ওই পুলিশ সদস্য। তার নাম হাবিলদার সঞ্জয় কুমার। মণিপুর পুলিশ এক্স-এর এক পোস্টে জানিয়েছে, পুলিশ সদস্য সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ১২০নং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
পুলিশ এবং সিআরপিএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (রিমস)-এ স্থানান্তরিত করা হয়েছে। তিনি এক কনস্টেবল ও সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
সূত্র: এনডিটিভি

