Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য থেকে অভিবাসন-মোদির যুক্তরাষ্ট্র সফরে পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যু
    আন্তর্জাতিক

    বাণিজ্য থেকে অভিবাসন-মোদির যুক্তরাষ্ট্র সফরে পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যু

    সিভি ডেস্কফেব্রুয়ারি 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফর ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হলেও বৈঠকটি ছিল বেশ সংযত, যেখানে অগ্রাধিকার পেয়েছে বাণিজ্য ও প্রতিরক্ষা খাত।

    বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ২০২৫ সাল থেকে ভারতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রির পরিসর আরও বাড়বে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫। এছাড়া ভারতের জ্বালানি তেল ও গ্যাস আমদানি বাড়াতে যুক্তরাষ্ট্র ও ভারত একমত হয়েছে। পাশাপাশি, দুই পক্ষ একটি বাণিজ্য চুক্তি ও নতুন প্রতিরক্ষা কাঠামো চূড়ান্ত করার বিষয়ে আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছে।

    বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো ভারতের অনুরোধে তাহাবুর রানার প্রত্যর্পণ অনুমোদন। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ব্যবসায়ী তাহাবুর রানার বিরুদ্ধে ২০০৮ সালের মুম্বাই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

    মোদির সফরের সময় বাণিজ্য চুক্তির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ট্রাম্পের শুল্ক নীতি। ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, বাণিজ্যিক অংশীদার দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করবেন। ভারতের কেন্দ্রীয় বাজেট অনুসারে শুল্ক কমিয়ে ১১ শতাংশ করা হলেও, যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে ভারত কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

    নয়াদিল্লিভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের (জিটিআরআই) প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব মনে করেন, ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ, যুক্তরাষ্ট্র থেকে ভারতে রপ্তানিকৃত ৭৫ শতাংশ পণ্যের ওপর মাত্র ৫ শতাংশের কম শুল্ক রয়েছে। তবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেডের গবেষক অভিজিৎ দাসের মতে, ট্রাম্প শুধু শুল্ক নয়। ভ্যাট, অশুল্ক বাধা ও অন্যান্য বাণিজ্য বিধিনিষেধ আরোপ করতে পারেন।

    বর্তমানে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯০ বিলিয়ন ডলার। দুই দেশ ২০৩০ সালের মধ্যে তা দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, এ চুক্তি ভারতের অর্থনীতির জন্য বড় সুযোগ এনে দিতে পারে। তবে, এটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি নাকি কেবল শুল্ক হ্রাসসংক্রান্ত চুক্তি হবে, তা এখনো স্পষ্ট নয়।

    প্রতিরক্ষা খাতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। ট্রাম্পের প্রশাসন ভারতে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে। যা ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের পথ খুলে দিতে পারে।

    তবে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি বাস্তবায়ন করা সহজ হবে না। কুগেলম্যানের মতে, যুক্তরাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত বিধিনিষেধ এই পরিকল্পনার পথে বড় বাধা।

    সফরের অংশ হিসেবে মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে ভারতে স্টারলিংক ইন্টারনেট সেবা ও টেসলার কারখানা স্থাপন নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

    মোদির জন্য সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ। প্রায় ১১ বছরের ক্ষমতায় থাকার পর এটি ছিল মাত্র তৃতীয়বারের মতো সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া।

    সংবাদ সম্মেলনে ভারতে অবৈধ অভিবাসন ও আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন ঘুষ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন ওঠে। মোদি জানান, ভারত অবৈধ অভিবাসীদের ফেরত নিতে প্রস্তুত এবং আদানি ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি।

    ওয়াশিংটনে মোদির এই সফর যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে শুল্ক নীতি, প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্য চুক্তির চূড়ান্ত রূপ কী হবে, তা সময়ই বলে দেবে। এছাড়া বিশেষজ্ঞদের মতে, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি ও প্রযুক্তি স্থানান্তর নীতি বাস্তবায়ন করা সহজ হবে না। তাই মোদির এই সফরের প্রকৃত প্রভাব বুঝতে আগামী মাসগুলোতে দ্বিপক্ষীয় আলোচনা এবং বাস্তবায়নের অগ্রগতি লক্ষ করা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.