Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতি হলেও আতঙ্ক কাটেনি গাজার মানুষের
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতি হলেও আতঙ্ক কাটেনি গাজার মানুষের

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতির আওতায় হামাস ও ইসরাইল চার দফায় বন্দি বিনিময় সম্পন্ন করেছে। যেখানে ১০ জন ইসরাইলি ও কয়েকশ’ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। সমঝোতা অনুযায়ী, তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এর মধ্যে হামাস জীবিত ও মৃত সকল জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরাইল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে। এই চুক্তির মাধ্যমে কেবল যুদ্ধবিরতি নয় বরং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছিল।

    চুক্তির শর্ত ও কার্যকারিতা- যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় চুক্তিটি সম্পন্ন হয়। কাতারের পক্ষ থেকে জানানো হয় যে, ১৫ জানুয়ারি দোহায় আলোচনার পর হামাস ও ইসরাইলের প্রতিনিধিরা যুদ্ধবিরতির শর্তে ঐকমত্যে পৌঁছান। চুক্তির প্রথম ধাপে হামাস ৩০ জন ইসরাইলিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরাইল নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এ সময় গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি এবং কিছু ইসরাইলি সৈন্য প্রত্যাহারের কথাও বলা হয়। দ্বিতীয় ও তৃতীয় ধাপে অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং ধীরে ধীরে যুদ্ধবিরতি আরও স্থায়ী করা হবে।

    তবে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, এই যুদ্ধবিরতি শুধুমাত্র সাময়িক এবং যুদ্ধ এখনো শেষ হয়নি। তিনি বলেন, যদি ইসরাইল আবার হামলা শুরু করে, তবে তা আরও জোরালো হবে। ইসরাইলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এই চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করেন এবং তার দল ‘জিউইশ পাওয়ার পার্টি’ একে ‘তথাকথিত যুদ্ধবিরতি’ বলে অভিহিত করে।

    গাজা

    বিশ্ব রাজনীতি ও কূটনৈতিক প্রতিক্রিয়া- এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের একটি বড় সাফল্য বলে দাবি করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চেহারা বদলে গেছে এবং হামাস বর্তমানে একঘরে হয়ে পড়েছে। অন্যদিকে, ইসরাইলের কট্টর ডানপন্থি দলগুলো যুদ্ধবিরতির বিরোধিতা করছে এবং নেতানিয়াহুর ওপর নতুন সামরিক অভিযান চালানোর জন্য চাপ সৃষ্টি করছে।

    তবে, ইসরাইলের এই আগ্রাসী নীতির বিরোধিতা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও আরব দেশগুলো। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তবে একইসঙ্গে ইসরাইলের দখলদার নীতির কঠোর সমালোচনা করেছেন।

    গাজায় বাস্তবতা ও মানবিক সংকট- যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের জেনিনে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, সন্ত্রাসী অবকাঠামো নির্মাণ ঠেকানোর নামে জেনিনে অন্তত ২০টি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

    গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় অন্তত ৬১ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কয়েক হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ এবং প্রায় ২ লাখ ১১ হাজার মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ৯১% ভবন পুরোপুরি ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যা এই অঞ্চলের সামগ্রিক মানবিক সংকটকে আরও গভীর করেছে।

    ট্রাম্প

    ট্রাম্পের প্রস্তাব ও বিতর্ক- সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মিসর ও জর্দানের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ফিলিস্তিনিদের আশ্রয় দেয়। ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির ট্রাম্পের এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেছেন, “যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই এই ধারণা উপস্থাপন করেন। তখন ইসরাইল সরকারের উচিত তা বাস্তবায়ন করা।”

    তবে, ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে আরব দেশগুলো। কাতার, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ট্রাম্পের এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন আহ্বানের দাবি তুলেছেন।

    গাজা যুদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ আদালত- ইসরাইলের গণহত্যামূলক হামলার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত বছর নভেম্বর মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এ গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা চলছে।

    গাজা

    যুদ্ধবিরতি টিকবে তো? বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধবিরতির ছয় থেকে সাত সপ্তাহ বেশ কঠিন সময় হবে। কারণ, ইসরাইলের মূল লক্ষ্য ছিল গাজা দখল করে সেখানে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তবে, হামাসকে পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ হয়েছে তারা।

    ফিলিস্তিনিরা এখনও স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে এবং ইসরাইলের দখলদার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সমর্থনও বাড়ছে। কাতার, তুরস্ক ও অন্যান্য মিত্র দেশগুলোর উদ্যোগে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে। তবে, ইসরাইল যদি আবার নতুন করে হামলা শুরু করে। তাহলে এই শান্তির আশা টিকে থাকবে কি না, তা এখনো অনিশ্চিত।

    এ যুদ্ধবিরতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে, যদি এটি ব্যর্থ হয়, তাহলে ইসরাইল ও হামাসের মধ্যে আরও ভয়াবহ সংঘাতের আশঙ্কা রয়েছে। এখন সময়ই বলে দেবে, এই যুদ্ধবিরতি টেকসই শান্তির সূচনা করবে। নাকি কেবল সাময়িক বিরতি হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই নেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.