Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি নেতাদের বৈঠকেও কেন সন্তানদের সঙ্গে রাখেন ইলন মাস্ক
    আন্তর্জাতিক

    বিদেশি নেতাদের বৈঠকেও কেন সন্তানদের সঙ্গে রাখেন ইলন মাস্ক

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কের সন্তানদের প্রায়শই গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানগুলোতে দেখা যায়। বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ- সব জায়গাতেই মাস্কের সন্তানদের উপস্থিতি লক্ষণীয়।

    সম্প্রতি ওয়াশিংটনে বিভিন্ন সরকারি আয়োজনে মাস্কের সন্তানদের দেখা গেছে। এমনকি ওভাল অফিসেও তাঁর চার বছর বয়সী সন্তান ‘লিল এক্স’-কে প্রেসিডেন্টের ডেস্কের আশপাশে খেলতে দেখা যায়। যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও মাস্ক যখন প্রযুক্তি ও উদ্ভাবনসংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, তখন তাঁর সন্তানরা সেখানে উপস্থিত ছিল এবং মোদির সঙ্গে উপহার বিনিময় করে।

    বিশ্লেষকরা মনে করছেন, এটি মাস্কের একটি কৌশলগত সিদ্ধান্ত। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের জনযোগাযোগ বিভাগের অধ্যাপক কার্ট ব্র্যাডকের মতে, জনসাধারণের সামনে নিজেকে আরো মানবিক ও ব্যক্তিত্ববান হিসেবে উপস্থাপন করতে মাস্ক এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তাঁর মতে, কখনো কখনো কোনো বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতে মাস্ক ইচ্ছাকৃতভাবেই সন্তানদের সঙ্গে নিয়ে যান।

    জনযোগাযোগ বিশেষজ্ঞ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন হ্যাবার মনে করেন, মাস্কের সন্তানদের ঘন ঘন উপস্থিতি রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্যও উপকারী হতে পারে। তাঁর মতে, যত বেশি বিশৃঙ্খলা তৈরি হবে, ততই ট্রাম্পের বিরুদ্ধে নেতিবাচক মনোযোগ কমবে।

    তবে মাস্কের সাবেক প্রেমিকা ও এক্সের মা গ্রিমেস এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানান, তাঁর সন্তানের জনসমক্ষে এভাবে উপস্থিত থাকা উচিত নয়।

    তবে এটি নতুন কোনো বিষয় নয়। মাস্ক বহু বছর ধরেই সন্তানদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ২০১৫ সালে সিলিকন ভ্যালির একটি টেসলা উৎপাদনকেন্দ্রে তাঁর সন্তানদের উচ্ছ্বাস ও দৌড়াদৌড়ির দৃশ্যও উপস্থিতরা দেখেছিলেন। মাস্কের জীবনীকার ওয়াল্টার ইসাকসনের মতে, মাস্ক তাঁর সন্তানদের সঙ্গে সব সময় সময় কাটাতে চান এবং তাদের কাছাকাছি রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

    মাস্কের ১২ সন্তান রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হলো এক্স বা লিল এক্স। এই শিশুকে তিনি নিজের জন্য মনোবল বৃদ্ধিকারী বলে আখ্যা দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.