Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিম তীরে ১ হাজার ‘অবৈধ’ বসতি নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের
    আন্তর্জাতিক

    পশ্চিম তীরে ১ হাজার ‘অবৈধ’ বসতি নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১ হাজার ‘অবৈধ’ নতুন বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। বেথলেহেমের দক্ষিণে অবস্থিত কৌশলগত এলাকা ইফ্রাত বসতিতে এসব আবাসন নির্মাণের জন্য একটি দরপত্র প্রকাশ করেছে দেশটির সরকার।

    মানবাধিকার সংগঠন পিস নাউয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই পরিকল্পনার আওতায় ৯৭৪টি নতুন আবাসন ইউনিট নির্মিত হবে, যা ওই অঞ্চলের বসতি সংখ্যায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি ঘটাবে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইফ্রাত বসতি সম্প্রসারণের ফলে দক্ষিণের বেথলেহেম মেট্রোপলিস গঠনের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল যদি নতুনভাবে এলাকাটিকে সংযুক্ত করে, তাহলে দক্ষিণ পশ্চিম তীরের বিস্তৃত অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা উত্তর অংশের সাথে সংযোগ রক্ষার প্রধান পথ হাইওয়ে ৬০-এর ওপর নির্ভরশীল।

    এদিকে, ইসরায়েলের এই পরিকল্পনার সমালোচনা করে পিস নাউ বলেছে, এমন সময়ে যখন দেশটির জনগণ জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসানের দিকে মনোযোগ দিচ্ছে, তখন ইসরায়েলি সরকার বসতি সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে।

    সংগঠনটি আরো বলেছে, এই পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করবে এবং সমঝোতার সুযোগ নষ্ট করবে।

    বিশ্লেষকরা মনে করছেন, কেবলমাত্র সামরিক পদক্ষেপে এই সংকটের সমাধান সম্ভব নয়। টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোই একমাত্র পথ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.