Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সভ্যতার সংকট: বৈষম্যের দেয়াল কি আরো উঁচু হবে?
    আন্তর্জাতিক

    সভ্যতার সংকট: বৈষম্যের দেয়াল কি আরো উঁচু হবে?

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 17, 2025ফেব্রুয়ারি 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সভ্যতার অন্যতম প্রতিশ্রুতি ছিল একটি ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। কিছু মানুষ বিলাসিতায় ডুবে আছে। আর কোটি কোটি মানুষ প্রতিদিন টিকে থাকার লড়াই করছে। যুদ্ধ, অভিবাসন সংকট, রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক শোষণ ও বৈষম্যের কারণে পৃথিবী ক্রমশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।

    ধনী দেশগুলোর সম্পদের পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। অন্যদিকে অনাহারে কষ্ট পাচ্ছে লাখ লাখ শিশু। ভূমিহীন হয়ে পড়ছে হাজার হাজার শরণার্থী। বিশ্বায়নের সুফল যেখানে কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত। সেখানে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। আন্তর্জাতিক সম্মেলন ও বিবৃতি বাস্তবে তেমন কোনো পরিবর্তন আনতে পারছে না। অথচ পুঁজির নিয়ন্ত্রকদের ইচ্ছা থাকলে বিশ্বব্যবস্থার চেহারা বদলে দেওয়া সম্ভব ছিল। কিন্তু তাদের কাছে যুদ্ধ ও সংকট কেবল শক্তির হাতিয়ার। আর দুর্বল দেশগুলোর জনগণ যেন কেবল তাদের স্বার্থ রক্ষার উপাদান।বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) তথ্য অনুসারে, পৃথিবীর অধিকাংশ সম্পদ গুটিকয়েক মানুষের হাতে কেন্দ্রীভূত। শ্রমিকরা যারা দিন-রাত কঠোর পরিশ্রম করে, তারা ন্যায্য পারিশ্রমিক পায় না। ধনীরা আরও ধনী হচ্ছে, আর দরিদ্ররা বেঁচে থাকার লড়াই করছে। এই বৈষম্য কতদিন চলতে থাকবে?

    বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল ধারা ও অর্থনৈতিক টানাপোড়েনের ফলে একটি নতুন বিশ্বব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়—এই পরিবর্তন কি সত্যিই নতুন কিছু আনবে, নাকি পুরনো ব্যবস্থারই নতুন রূপ দেখব?

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা বিশ্বনেতৃত্বাধীন একক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। চীন, রাশিয়া, ব্রাজিলের মতো উদীয়মান শক্তিগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে। ইউরোপ অর্থনৈতিক সংকটে জর্জরিত। আর মধ্যপ্রাচ্য ও এশিয়ায় নতুন জোট গঠিত হচ্ছে।

    বিশ্ব এখন সম্ভাব্য এক নতুন সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, চীন-তাইওয়ান উত্তেজনা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা—এসবই বৈশ্বিক রাজনীতিকে নতুন করে বিন্যাস করছে। প্রযুক্তির অগ্রগতি, শক্তির নতুন সমীকরণ ও অতীতের শিক্ষা থেকেই নির্ধারিত হবে ভবিষ্যতের বিশ্বব্যবস্থা।

    বিশ্বের ক্ষমতাধর দেশগুলো অভিবাসন ইস্যুতে দ্বৈত নীতি অনুসরণ করছে। প্রয়োজনের সময় তারা শরণার্থীদের স্বাগত জানায়। আবার যখন সংখ্যা বাড়ে বা অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি হয়, তখন কঠোর সীমান্ত নীতি গ্রহণ করে। এটি যেন এক সূক্ষ্ম ক্ষমতার খেলা। যেখানে মানবিকতার চেয়ে রাজনৈতিক স্বার্থই মুখ্য।উন্নত দেশগুলো প্রায়ই মানবাধিকারের কথা বলে কিন্তু বাস্তবে তাদের কার্যক্রম তার বিপরীত। মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা লাতিন আমেরিকার সংকট নিরসনে তারা কোনো কার্যকর উদ্যোগ নেয় না। বরং অস্ত্র সরবরাহ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে উন্নত দেশগুলোর দিকে পাড়ি জমায় কিন্তু সীমান্তে বাধার মুখে পড়ে।

    অভিবাসীরা কৃষি, নির্মাণ ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবু তাদের বিষয়ে বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়। তাই বিশ্বনেতাদের উচিত হবে যুদ্ধ, দারিদ্র্য ও বৈষম্যের মূল কারণ দূর করা। অন্যথায় অভিবাসন সংকট কমবে না বরং বৈশ্বিক অস্থিরতা আরও বাড়বে।

    বর্তমানে চীন শুধু আঞ্চলিকভাবে নয়। বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি, সামরিক শক্তি ও প্রযুক্তির ক্ষেত্রেও আধিপত্য বিস্তার করছে। তাদের উন্নয়ন কৌশল, বাণিজ্যিক উদ্যোগ ও আধুনিক সামরিক সক্ষমতা পশ্চিমা বিশ্বে নতুন এক শক্তির সমীকরণ তৈরি করেছে। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI) প্রকল্প বৈশ্বিক বাণিজ্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে।

    বিশেষ করে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ এবং আন্তর্জাতিক নীতিতে চীনের শক্ত অবস্থান পশ্চিমা বিশ্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। নিষেধাজ্ঞা ও অবরোধ সত্ত্বেও চীন তার নিজস্ব অর্থনৈতিক পথ ধরে এগিয়ে যাচ্ছে। যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।

    ভারত মহাসাগর বর্তমান ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এটি শুধু বাণিজ্যের জন্য নয় বরং নিরাপত্তা ও সামরিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তার BRI প্রকল্পের মাধ্যমে ভারত মহাসাগরে বিনিয়োগ বাড়িয়েছে। যা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।

    ভারতও ‘সাগর উদ্যোগ’ ও ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ গ্রহণ করে নিজের অবস্থান শক্তিশালী করছে। এদিকে যুক্তরাষ্ট্রও এ অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ফলে ভারত মহাসাগর অঞ্চলে চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে।বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে একদিকে বৈশ্বিক সংকটের মুখোমুখি। অন্যদিকে সম্ভাবনার পথও খুঁজে পাচ্ছে।
    ১. অভিবাসন সংকট: বিদেশে কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অভ্যন্তরীণ কর্মসংস্থানের চ্যালেঞ্জও তৈরি করছে।

    ২. জলবায়ু পরিবর্তন: উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বহু মানুষ ভূমিহীন হয়ে পড়ছে। তবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।

    বিশ্ব এখন এক কঠিন সময় পার করছে। যুদ্ধ ও সংঘাত মানবিক বিপর্যয়ের জন্ম দিচ্ছে। সিরিয়া, গাজা, আফ্রিকার শরণার্থী শিবির থেকে মিয়ানমারের রোহিঙ্গা—প্রতিটি যুদ্ধ নতুন করে মানবিক সংকট তৈরি করছে।

    এখন প্রশ্ন হলো- বিশ্বনেতারা কী করবেন? তারা কি মানবিক বিশ্ব গঠনের পথে হাঁটবেন, নাকি কেবল ক্ষমতার খেলা চালিয়ে যাবেন? ইতিহাস বলে, সংকটের মধ্যেই জন্ম নেয় পরিবর্তন। যদি মানুষ জেগে ওঠে। বিশ্ববিবেক যদি একত্রিত হয়। তবে হয়তো এক নতুন মানবিক বিশ্বব্যবস্থা গড়ে উঠতে পারে। অন্যথায়, বৈষম্যের দেয়াল আরও উঁচু হবে এবং সভ্যতার সংকট আরও গভীর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.