Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেন শান্তি চুক্তির জন্য ‘যুক্তরাষ্ট্রের ব্যাকস্টপ’ প্রয়োজন: স্টারমার
    আন্তর্জাতিক

    ইউক্রেন শান্তি চুক্তির জন্য ‘যুক্তরাষ্ট্রের ব্যাকস্টপ’ প্রয়োজন: স্টারমার

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: বিবিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেনে একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য রাশিয়াকে ভবিষ্যতে আগ্রাসন থেকে বিরত রাখতে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার।

    প্যারিসে ইউরোপীয় নেতাদের এক জরুরি বৈঠকের পর তিনি বলেন, ইউক্রেনের স্থায়ী নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি থাকা দরকার। এছাড়া শান্তি চুক্তি হলে ব্রিটিশ সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

    স্টারমার আরো বলেন, রাশিয়াকে কার্যকরভাবে দমন করার একমাত্র উপায় হলো মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা। তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।

    এদিকে, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে আলোচনাকে ‘অকাল’ বলে মন্তব্য করেছেন এবং এ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। তবে স্টারমার বলেন, ইউরোপকে রাশিয়ার নিরাপত্তা হুমকির বিরুদ্ধে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।

    স্যার কেয়ার স্টারমার ‘ব্যাকস্টপ’ বলতে কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও বিশ্লেষকদের মতে, এর মধ্যে বিমান সহায়তা, রসদ ও গোয়েন্দা সহযোগিতা অন্তর্ভুক্ত থাকতে পারে।

    ট্রাম্প প্রশাসন সৌদি আরবে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে, যা নিয়ে ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভকে সম্পৃক্ত না করে কোনো চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না। মার্কিন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করেই এই শান্তি আলোচনা এগিয়ে নেওয়া হবে।

    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন বলে নিশ্চিত করেছেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সমন্বয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন।

    এদিকে, প্যারিসের বৈঠকের কয়েকদিন আগে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মন্তব্য করেন যে ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

    স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটো ছেড়ে যাবে না, তবে ইউরোপীয় দেশগুলোরও নিরাপত্তার জন্য আরো দায়িত্ব নিতে হবে।

    পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ট্রান্সআটলান্টিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে এবং ইউরোপের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি করার সময় এসেছে।

    স্টারমার ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনে সৈন্য মোতায়েনের ক্ষেত্রে এটি হবে একটি বহুজাতিক উদ্যোগ, যা সীমান্ত পর্যবেক্ষণে ভূমিকা রাখবে।

    তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি বাস্তবায়ন করতে বড় ধরনের প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজন হবে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ম্যালকম চালমারস বলেন, প্রস্তাবিত বাহিনী যদি রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে গঠিত হয়, তবে তা জাতিসংঘের শান্তিরক্ষীদের মতো হবে না বরং আরও শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন হবে।

    ন্যাটোর প্রাক্তন কমান্ডার জেনারেল স্যার অ্যাড্রিয়ান ব্র্যাডশ বলেন, এই বাহিনী কেবল প্রতীকী হতে পারে না বরং বাস্তবিকভাবে আক্রমণ প্রতিহত করতে সক্ষম হতে হবে। ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান লর্ড ড্যানাট পূর্বে অনুমান করেছিলেন যে এই ধরনের বাহিনীর জন্য প্রায় ১ লাখ সৈন্য প্রয়োজন হবে, যেখানে যুক্তরাজ্যের অংশগ্রহণ দুই-পঞ্চমাংশ হতে পারে।

    বর্তমানে যুক্তরাজ্য তার মোট জিডিপির ২.৩% প্রতিরক্ষা খাতে ব্যয় করছে, যা ২.৫% এ উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    স্টারমার বলেছেন, কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা শেষ করার পর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে। ইউরোপীয় নেতারাও ইউক্রেনের জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে মত প্রকাশ করেছেন।

    প্যারিস বৈঠকে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং ন্যাটো মহাসচিবও উপস্থিত ছিলেন। বৈঠকের আগে ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেন, যখন মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ বলেন যে ২০১৪ সালের আগে ইউক্রেনের সীমান্তে ফিরে যাওয়া ‘অবাস্তব’ এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিশ্চিত হওয়ার বিষয়টিও অনিশ্চিত।

    পোল্যান্ডের প্রেসিডেন্ট ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে তারা ইউক্রেনে সৈন্য পাঠাবে না। তবে সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।

    ব্রিটিশ কূটনীতিকরা মনে করছেন, ইউরোপের ভূমিকা যাই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অপরিহার্য হবে।

    এদিকে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। রোববার রুশ হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া, রাশিয়া দাবি করেছে যে তারা ৯০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.