ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েনের ব্যাপারে কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, কোনও শান্তি চুক্তির আওতায়ও ইউক্রেনে ন্যাটোর শান্তিরক্ষা বাহিনীকে মেনে নেওয়া হবে না।
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর ল্যাভরভ বলেন, অন্য কোনও পতাকার নিচে সেনা মোতায়েন হলেও তা কোনো পরিবর্তন আনে না। এটি আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া শিগগিরই পরস্পরের দেশে রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার প্রথম ধাপ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এই বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইউক্রেন দীর্ঘদিন ধরেই আলোচনার অংশ হয়ে আসছে এবং সংকটের সমাধান আগেই সম্ভব ছিল।
ট্রাম্প আরো দাবি করেন, তিনি এই সংঘাতের অবসান ঘটানোর ক্ষমতা রাখেন এবং রাশিয়াও সংঘাত নিরসনের জন্য সম্মত।

