সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর নেতারা শুক্রবার রিয়াদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে জর্ডান ও মিশরের শীর্ষ নেতারাও অংশ নেন। বৈঠকে ফিলিস্তিনি সংকট, গাজার বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল-নাহিয়ান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল-খলিফা।
গাজায় সংঘাত বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বৈঠকে উপস্থিত নেতারা আগামী ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিতব্য জরুরি আরব সম্মেলনকে স্বাগত জানান। গাজায় চলমান সংঘাত বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। নেতারা যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা জোরদারের ওপর জোর দেন। পাশাপাশি ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দ্বি-রাষ্ট্র নীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বৈঠকে ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। নেতারা জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

