পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানে সাতজন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি অভিযানে এ ঘটনা ঘটে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সূত্র: জিও নিউজ
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দারাবান এলাকায় সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (আইবিও) অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে চারজন নিহত হয় এবং দুইজন আহত হয়।
এ ছাড়া মদ্দি এলাকায় পরিচালিত আরেক অভিযানে আরো তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া উইং।
এর পূর্বে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় আরো একটি অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছিল বলে জানায় নিরাপত্তা বাহিনী।

