পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশকে ভারত থেকে এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ডেরা গাজি খান এলাকায় এক বিশাল জনসভায় তিনি বলেন, পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করতে তার সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আমরা একদিন ভারতকে পেছনে ফেলব- আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরিফ নয়।’ তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সক্রিয় শাসন ও সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে পাকিস্তানের বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। শাহবাজ বলেন, ‘আমরা আর ঋণের ওপর নির্ভর করব না। পাকিস্তান স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াবে।’

