Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠাচ্ছে যুদ্ধে, চলছে মৃত্যুর মিছিল
    আন্তর্জাতিক

    পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠাচ্ছে যুদ্ধে, চলছে মৃত্যুর মিছিল

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে প্রবেশ করেছে। এই যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে এখন পর্যন্ত ৯৫,০০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: বিবিসি

    এই পরিসংখ্যানে দনবাস অঞ্চলের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের সশস্ত্র গোষ্ঠীগুলোর হতাহতের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। ওইসব গোষ্ঠীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে আরো ২১,০০০ থেকে ২৩,৫০০ যোদ্ধা মারা গেছেন।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিবিসি রাশিয়া, স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা মৃত্যুর তথ্য সংগ্রহ করে যাচ্ছেন। এই তালিকায় কেবল নিশ্চিত হওয়া নিহত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে- যা সরকারি প্রতিবেদন, সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিসৌধ ও সমাধির তথ্য যাচাই করে প্রস্তুত করা হয়েছে।

    বাধ্যতামূলক নিয়োগ ও অনিশ্চিত পরিণতি-

    ২১ বছর বয়সী ড্যানিল দুদনিকভ দোনেৎস্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। সাঁতার ছিল তার অন্যতম শখ।

    ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর প্রথম দিনেই স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের (ডিপিআর) কর্তৃপক্ষ তাকে জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে এবং খারকিভ অঞ্চলে পাঠায়।

    এক মাস পর, ২৫ মার্চ তিনি লড়াই চলাকালে নিখোঁজ হন। তার ইউনিটে ১৮ জন সেনাসদস্য ছিলেন, যাদের কেউ ফিরে আসেননি। জানা যায়, এই সংঘর্ষে ১৩ জন নিহত হন এবং ৫ জন বন্দী হন। চার মাস পর বন্দিবিনিময়ের মাধ্যমে ফিরে আসা সেনারা নিশ্চিত করেন যে নিহতদের মধ্যে ড্যানিলও ছিলেন।

    ড্যানিলের ঘটনাটি দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্রের হাজারো মানুষের অনিশ্চিত ভাগ্যের প্রতিচিত্র। ২০১৪ সালে মস্কোর সমর্থনে গঠিত এই দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে ২০২২ সালে পূর্ণমাত্রার রুশ হামলার পর সাধারণ নাগরিকদের জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। যুদ্ধে পাঠানোর আগে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, বরং দুর্বল অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় অসম্ভব মিশনে পাঠানো হয়েছে। ফলে হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে, অনেকে নিখোঁজ হয়েছেন, যাদের ভাগ্যে কী ঘটেছে, তা দীর্ঘ সময় অজানা থেকে গেছে।

    প্রকাশিত মৃত্যুর খবর ও নিখোঁজ ব্যক্তিদের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, যুদ্ধের প্রথম বছরেই দনবাসের সশস্ত্র গোষ্ঠীগুলোর অধিকাংশ সদস্য নিহত হন। এই সময়ের মধ্যে সেখানে রাশিয়ার সেনাবাহিনীর হিসাবের চেয়েও ২৫,৭৬৯ জন বেশি প্রাণ হারান।

    অপরাধীদের যুদ্ধক্ষেত্রে নিয়োগ-

    রাশিয়ার সেনাবাহিনীতে যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের বড় একটি অংশ দোষী সাব্যস্ত অপরাধী।

    মস্কোর একটি রেলস্টেশনে ব্যাগ চুরির অপরাধে গ্রেপ্তার হওয়া ইলদুস সাদিকভ (৫৯) আগে তিনবার কারাদণ্ড ভোগ করেছিলেন। ২০২৪ সালে তিনি ইউক্রেনের সেনাদের হাতে বন্দী হন এবং সাক্ষাৎকারে জানান, আমাকে বলা হয়েছিল, কারাগারে ফিরে যেতে না চাইলে চুক্তিতে সই করুন। তারা আশ্বাস দিয়েছিল যে বয়স বিবেচনায় আমাকে সম্মুখসারিতে পাঠানো হবে না। পরবর্তীতে বন্দিবিনিময়ের মাধ্যমে তিনি রাশিয়ায় ফিরলেও তাকে আবার যুদ্ধে পাঠানো হয় এবং সাম্প্রতিক সংঘর্ষে তিনি নিহত হন।

    বিবিসির তথ্য অনুযায়ী দেখা যায়, এখন পর্যন্ত ১৬,১৭১ জন দোষী সাব্যস্ত অপরাধী, যাদের উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগার থেকে যুদ্ধে নিয়োগ দেওয়া হয়েছিল- তারা প্রাণ হারিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়।

    ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণে জানা যায়, যুদ্ধের তিন বছরে রাশিয়ার মোট হতাহতের প্রায় এক-তৃতীয়াংশই ছিলেন কারাগার থেকে নিয়োগ পাওয়া বন্দি।

    জনসাধারণের অগোচরে চলমান যুদ্ধ-

    লন্ডনের কিংস কলেজের রাশিয়া ইনস্টিটিউটের পরিচালক গুলনাজ শারাফুতদিনোভা বলেন, হতাহতের সংখ্যা সমাজের কিছু নির্দিষ্ট অংশে গভীর প্রভাব ফেললেও রাশিয়ার ক্ষমতাধর গোষ্ঠীগুলো তুলনামূলকভাবে যুদ্ধ থেকে বিচ্ছিন্ন রয়েছে।

    তার মতে, ক্রেমলিনের পরিকল্পিত এই কৌশলের উদ্দেশ্য হলো সমাজের উচ্চবিত্ত ও সুবিধাভোগী অংশকে যুদ্ধে সরাসরি যুক্ত না করা। ফলে কারাবন্দি ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের বেশি করে নিয়োগ দেওয়া হচ্ছে।

    ২০২৪ সালের সেপ্টেম্বরের এক জরিপ অনুযায়ী, রাশিয়ার মাত্র ৩০% জনগণ এই যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিপরীতে ইউক্রেনের ৮০% জনগণ হতাহত ব্যক্তিদের সম্পর্কে অবগত।

    রাশিয়ায় যুদ্ধের প্রতি জনসমর্থন নির্ণয় করা কঠিন। কারণ অনেকেই খোলাখুলিভাবে মতামত প্রকাশে ভয় পান। তবে এক জরিপে দেখা গেছে, ৪৩% রুশ নাগরিক প্রকাশ্যে যুদ্ধকে সমর্থন করেন।

    রুশ সমাজবিজ্ঞানী ভিক্টর ভাখশতাইন প্রশ্ন তোলেন, যদি রাশিয়ার আরও বেশি মানুষ নিহতদের সম্পর্কে জানতে পারতেন, তাহলে কি জনমত বদলাতো? তার উত্তর, নিশ্চিতভাবেই বদলাতো।

    প্রকৃত মৃতের সংখ্যা কত?-

    বিবিসির গবেষণা অনুযায়ী, উন্মুক্ত তথ্যের ভিত্তিতে রাশিয়ার নিহত সেনাদের যে সংখ্যা পাওয়া যাচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

    বিশ্লেষকদের মতে, রাশিয়ার মোট নিহত সেনার মাত্র ৪৫% থেকে ৬৫% হতে পারে। এই অনুমান অনুসারে, প্রকৃত সংখ্যাটি হতে পারে ১,৪৬,১৯৪ থেকে ২,১১,১৬৯ জন। হিসাব: বিবিসি

    যদি স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের হতাহতের সংখ্যা যোগ করা হয়, তাহলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১,৬৭,১৯৪ থেকে ২,৩৪,৬৬৯ জন।

    রাশিয়া ২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সরকারি হিসাব প্রকাশ করেছিল, যেখানে নিহতের সংখ্যা ৬,০০০-এর নিচে বলে জানানো হয়েছিল।

    অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বরে ইউক্রেন জানিয়েছিল, তাদের ৪৩,০০০ সেনাসদস্য নিহত হয়েছেন। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

    এক ওয়েবসাইট অনুযায়ী, এখন পর্যন্ত ৭০,৪০০ জন ইউক্রেনীয় সেনার নাম নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ৪০০ জনের তথ্য যাচাই করা হয়েছে এবং পরিসংখ্যানটিকে নির্ভরযোগ্য মনে করা হয়েছে। হিসাব: ইউক্রেন লসেস

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.