Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র

    সিভি ডেস্কফেব্রুয়ারি 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতিসংঘ সাধারণ পরিষদ। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তিতে জাতিসংঘে অনুষ্ঠিত ভোটাভুটিতে চমকপ্রদ অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি দুইবার রাশিয়ার পক্ষে ভোট দিয়ে নতুন করে তার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ— উভয় ক্ষেত্রেই ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে অবস্থান নেয়। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা আবারও সামনে এলো। যা তাঁর পূর্বসূরি জো বাইডেনের কৌশলের সম্পূর্ণ বিপরীত।

    নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনের অখণ্ডতা সমর্থন ও রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশের সঙ্গে ভোট দেয়। পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাব উত্থাপন করে ওয়াশিংটন। যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গৃহীত হলেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স ভোটদানে বিরত থাকে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপিত হলো, যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হোয়াইট হাউস সফর করছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারেরও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ শীতল হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসন ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে সরাসরি মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল নিচ্ছে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩ সদস্য দেশের মধ্যে মার্কিন কূটনীতিক ইউক্রেন যুদ্ধের প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং সংঘাত বন্ধের আহ্বান জানান। তবে ইউরোপীয় কূটনীতিকরা স্পষ্টভাবে রাশিয়াকে দায়ী করেন। রাশিয়ার নিন্দা জানিয়ে তোলা প্রস্তাবটি ৯৩টি ভোট পেলেও যুক্তরাষ্ট্র বিরোধিতায় ভোট দেয়, যা বিস্ময়ের জন্ম দিয়েছে। রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি ও আরও ১১টি দেশের সঙ্গে একসঙ্গে অবস্থান নেয় ওয়াশিংটন।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ১০টি ভোট পড়ে। তবে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভানিয়া ভোটদানে বিরত থাকে। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ডরোথি ক্যামিলে শিয়া এ প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং একে ‘সংকটের শান্তিপূর্ণ সমাধানে নতুন প্রচেষ্টার সূচনা’ হিসেবে দেখছেন।

    এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চলে মূল্যবান খনিজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হবে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইউক্রেনের কাছ থেকে কিছু খনিজ সম্পদ দাবি করেছে। ইউক্রেনের এক মন্ত্রী জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত।

    ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভাবনা বেড়েছে। যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। তবে ইউরোপীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, ‘শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়’।

    জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল স্পষ্ট হচ্ছে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন আলোচনার ক্ষেত্রও তৈরি হচ্ছে। যেখানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সমঝোতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। তবে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যা ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে আরও নতুন মোড় আনতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.