ইরান বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি। আর এর মূল শক্তি ও সক্ষমতা অনেকটা নির্ভর করে তার বিশেষ কৌশল ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর। এই কৌশলটি ইরানকে আধুনিক ও উন্নত প্রযুক্তি, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরি করতে সাহায্য করছে।
রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো বিদ্যমান প্রযুক্তি বা অস্ত্রের বিশ্লেষণ ও পুনরায় তৈরি করার প্রক্রিয়া। ইরান এই কৌশলটির মাধ্যমে একদিকে যেমন তার নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধি করেছে। অন্যদিকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইরান-ইসরায়েল সম্পর্ক বহু বছর ধরে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শক্তিশালী অস্ত্র তৈরি করছে, তখন তা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ইরান যেমন তার অস্ত্রের প্রযুক্তি বিশ্লেষণ করে তা নিজে তৈরি করছে। তেমনি এই প্রযুক্তি তার শত্রুদের জন্য সমস্যার সৃষ্টি করছে। বিশেষত, ইরান যদি স্টিংগার বা জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র তৈরি করে, তাহলে তা ইসরায়েলের মারকাভা ট্যাংকের মতো শক্তিশালী অস্ত্রের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম হবে। এর ফলে, মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি ভারসাম্য কিছুটা বদল হচ্ছে।
১৯৭০ সালে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের টিওডব্লিউ ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ‘তুফান’ ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল। এই অস্ত্র শুধু ইরানের সেনাবাহিনী শক্তিশালী করেনি বরং হুতি এবং হিজবুল্লাহ গোষ্ঠীগুলোর হাতেও ছড়িয়ে পড়ে। এটি ছিল ইরানের জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বড় সাফল্য।
এছাড়া, ২০১১ সালে ইরান যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন আরকিউ-১৭০ সেন্টিনেল ড্রোন হস্তগত করে এবং সেটি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি নতুন ড্রোন তৈরি করে। পরবর্তীতে এটি ইসরায়েলের আকাশসীমাও পাড়ি দিতে সক্ষম হয়েছিল এবং ২০১৮ সালে গুলিতে ভূপাতিত হওয়ার আগে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল।
রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান ক্রয় করার মাধ্যমে ইরান তার বিমানবাহিনীর সক্ষমতা বাড়িয়ে ফেলেছে। এই যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক প্রযুক্তি ইরানকে আধুনিক যুদ্ধপ্রযুক্তিতে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি, রাশিয়া ইরানকে নানা ধরনের অস্ত্র সরবরাহ কর যাচ্ছে। যা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে একটি নতুন মাত্রায় নিয়ে এসেছে। এই অংশীদারিত্ব শুধু ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থন বাড়াতে সহায়তা করছে না বরং বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
ইরান বর্তমানে সুপারসোনিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলি শব্দের চেয়ে অন্তত ৫ গুণ দ্রুতগামী এবং জটিল গতিপথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতি থেকেও বেশী ক্ষমতা সম্পূর্ণ। এসব ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরান তার আঞ্চলিক প্রতিপক্ষদের জন্য একটি বিপজ্জনক শক্তি হয়ে উঠেছে।
ইরান শুধু নতুন অস্ত্র তৈরি করছে না বরং সে অস্ত্রগুলোর দুর্বলতাগুলোও বের করছে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা অস্ত্রের দুর্বলতা বিশ্লেষণ করে ইরান সেগুলোকে উন্নত করছে। যাতে শত্রুদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। এটি ইরানকে কেবল শক্তিশালী অস্ত্র তৈরিতেই সাহায্য করছে না বরং তার প্রতিরক্ষা ব্যবস্থাও আরো উন্নত করছে।
চীন-ইরান সম্পর্ক সামরিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে আরো শক্তিশালী হয়ে উঠছে। চীন থেকে ইরান আধুনিক প্রযুক্তি পাচ্ছে, যা তার রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অন্যান্য ক্ষমতাকে আরো প্রসারিত করছে। চীন-ইরান অংশীদারিত্ব ইরানকে আরও শক্তিশালী করে তুলছে এবং বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত করছে।
ইরান আজ বিশ্বব্যাপী বিশ্বস্ত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান নতুন অস্ত্র এবং ড্রোন তৈরি করে যাচ্ছে। যা শুধু তার নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধি করছে না বরং বিশ্ব নিরাপত্তায় এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। ইরান, রাশিয়া এবং চীনের সামরিক সহযোগিতার ফলে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন লক্ষ করা যায়।
ইরান তার রিভার্স ইঞ্জিনিয়ারিং কৌশল অব্যাহত রেখেই বিশ্বমানচিত্রে একটি শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই কৌশলটির মাধ্যমে ইরান সশস্ত্র বাহিনী, প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম তৈরি করে পুরো বিশ্বে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইরানের এই শক্তি বৃদ্ধির কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে, যা বিশ্বব্যাপী যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। আর তাই বলা যায় ইরান বর্তমান বিশ্বের সবচেয়ে সফল রিভার্স ইঞ্জিনিয়ারিং এর দেশ।

