Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্থাবর সম্পত্তি বিক্রি করে ভারতীয় পরিবারের ব্যতিক্রমী জীবনযাপন
    আন্তর্জাতিক

    স্থাবর সম্পত্তি বিক্রি করে ভারতীয় পরিবারের ব্যতিক্রমী জীবনযাপন

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাগরে ভাসমান জীবনযাপন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্থাবর সম্পত্তি বিক্রি করে নৌকায় বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন গৌরব গৌতম ও তাঁর পরিবার। ২০২২ সাল থেকে স্ত্রী বৈদেহী ও একমাত্র কন্যাকে নিয়ে সাগরে ভাসমান জীবনযাপন করছেন তিনি। সূত্র: বেটার ইন্ডিয়া

    গৌরব গৌতম জানান, স্থলভাগের ঘরবাড়িতে তাঁর দমবন্ধ লাগে। পানির ওপর থাকলেই তিনি নিজেকে জীবন্ত অনুভব করেন। বৈদেহী গণমাধ্যমে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন, তাই স্বাধীন জীবনযাপনের স্বপ্নে মেতে ওঠেন। তাঁদের কন্যা খেয়াও বিদ্যালয়ের নিয়মবদ্ধ জীবনে স্বচ্ছন্দ ছিল না। এই তিনজন মিলে একটি ৩২ ফুট লম্বা নৌকা কিনে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। এই নৌকায় রয়েছে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর ও একটি বাথরুম।

    ১৯৮৮ সালে যুক্তরাজ্যে নির্মিত নৌকাটি কেনার পর নিজেদের প্রয়োজন অনুসারে সংস্কার করেন তাঁরা। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রের ওজন মাত্র ১২০ কেজি। তাঁদের জীবনযাত্রার মূলমন্ত্র—‘কম জিনিসে ভালোভাবে বেঁচে থাকা’।

    বৈদেহী জানান, তাঁরা সৌরবিদ্যুৎ ব্যবহার করেন, বৃষ্টির পানি সংগ্রহ করেন এবং মাছ ধরে খাবারের সংস্থান করেন। কয়েক মাস পর পর বন্দরে নোঙর করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন। তাঁদের ১৪ বছর বয়সী কন্যা খেয়া সাগরে ঝড় মোকাবিলা, দিকনির্ণয়, মাছ ধরা ও সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সাঁতার কাটার মতো দক্ষতা অর্জন করেছে। তাঁরা বিশ্বাস করেন, খেয়া বিদ্যালয়ের পাঠের চেয়ে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বেশি শিখছে।

    এই পরিবার আপাতত স্থলভাগে ফেরার পরিকল্পনা করছে না। চারপাশে শুধুই সাগর, মাথার ওপর নীল আকাশ, আর বিশুদ্ধ বাতাস—এই মুক্ত জীবনই তাঁদের কাছে প্রকৃত সুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.