Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণায় কানাডার হুঁশিয়ারি
    আন্তর্জাতিক

    ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণায় কানাডার হুঁশিয়ারি

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Justin Trudeau, Canada's prime minister, during a swearing-in ceremony at Rideau Hall in Ottawa, Ontario, Canada, on Friday, Dec. 20, 2024. Prime Minister Justin Trudeau announced changes to his cabinet, an effort to restore stability after the shocking resignation of Chrystia Freeland as finance minister on Monday. Photographer: Kamara Morozuk/Bloomberg via Getty Images
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কানাডার ওপর নতুন শুল্ক আরোপ করে, তাহলে তার দেশও কড়া প্রতিক্রিয়া জানাবে।

    সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বেআইনি মাদকের প্রবাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এসব মাদক মেক্সিকো ও কানাডা উভয় দেশ থেকেই আসছে। এর পরই ট্রাম্প ঘোষণা দেন, আগামী ৪ মার্চ থেকে এই দুই দেশের ওপর শুল্ক আরোপ করা হবে।

    এর প্রতিক্রিয়ায় ট্রুডো বলেন, “আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবো। যদি আগামী মঙ্গলবার কানাডার ওপর অযৌক্তিক শুল্ক আরোপ করা হয়। তাহলে কানাডার জনগণও সঙ্গে সঙ্গে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে।”

    তিনি আরও বলেন, “শুল্কের বিষয়ে আমাদের সরকার কানাডার প্রিমিয়ার, ব্যবসায়ী নেতা এবং সম্প্রদায়ের নেতারা একত্রে কাজ করছেন। যাতে কানাডার ওপর এই শুল্ক আরোপ করা না হয়।”

    এদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের চলমান ফেন্টানিল সংকটের জন্য মেক্সিকো ও কানাডাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, “মেক্সিকো ও কানাডা থেকে বিপুল পরিমাণ মাদক এখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। যা অত্যন্ত বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। এর একটি বড় অংশ ফেন্টানিল, যা চীন তৈরি করে এবং মেক্সিকো ও কানাডার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়।”

    ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “গত বছর এই ভয়ানক এবং অত্যন্ত আসক্তিমূলক মাদকের কারণে এক লাখের বেশি মানুষ মারা গেছে।”

    এমন উত্তপ্ত পরিস্থিতিতে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.