Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেন সংকটে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইউরোপ
    আন্তর্জাতিক

    ইউক্রেন সংকটে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইউরোপ

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 3, 2025মার্চ 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট। সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেন সংকট নিয়ে লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানান, ইউক্রেনের সহায়তায় এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি

    রোববার লন্ডনের ল্যাংকেস্টার হাউসে অনুষ্ঠিত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    স্টারমার বলেন, ইউক্রেনকে সহায়তা দিতে হলে নতুন চুক্তিগুলো আরো শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি দেশকে তাদের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে হবে এবং নিজেদের দায়িত্ব বাড়াতে হবে।

    সম্মেলনে গৃহীত চারটি পদক্ষেপ:

    • যুদ্ধ চলাকালে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরো বৃদ্ধি করা।
    • ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো শান্তি আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করা।
    • ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ইউরোপীয় নেতাদের সমন্বিত পদক্ষেপ নেওয়া।
    • ইউক্রেনের সুরক্ষার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ।

    এছাড়া রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে ১৬০ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্টারমার। এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে, যা দেশটির আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত হবে।

    উল্লেখ্য তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে যুক্তরাষ্ট্র ছিল ইউক্রেনের সবচেয়ে বড় সহায়তাকারী। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সমর্থনের দৃশ্যপট বদলে গেছে। গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক বাগ্‌বিতণ্ডায় পরিণত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও তা সম্ভব হয়নি এবং যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

    এই পরিস্থিতিতে লন্ডনে আয়োজিত সম্মেলনে অংশ নেয় ইউক্রেনের পশ্চিমা মিত্ররা- যারা এত দিন যুদ্ধ চলাকালে কিয়েভকে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্মেলনের আয়োজন করেন।

    আজকের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতারা অংশ নেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.