Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি: ইউরোপীয় কমিশনের প্রধান
    আন্তর্জাতিক

    খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি: ইউরোপীয় কমিশনের প্রধান

    এফ. আর. ইমরানমার্চ 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেন সংকট নিয়ে লন্ডনে আয়োজিত এক সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি

    রোববার লন্ডনের ল্যাংকেস্টার হাউসে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অংশ নেন।

    বৈঠক শেষে উরসুলা ভন ডার লিয়েন জানান, ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে আরো বৃহৎ পরিসরে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষত: ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

    তিনি বলেন, আমাদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এবং বৃহত্তর পরিসরে অগ্রসর হতে হবে। সবচেয়ে খারাপ কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকা জরুরি, এবং সে অনুযায়ী প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো প্রয়োজন।

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, আমরা গণতন্ত্র রক্ষার জন্য আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে মনে রাখতে হবে, কেউ শক্তি প্রয়োগ করে সীমান্ত বদলাতে পারবে না বা অন্য দেশে আক্রমণ চালাতে পারবে না।

    গত তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র কিয়েভের সবচেয়ে বড় সহায়তাকারী দেশ ছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এর মধ্যেই গত শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে এক বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠকের পর কোনো চুক্তি হয়নি, এমনকি নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

    এমন পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলো লন্ডনের সম্মেলনে অংশ নেয়। সম্মেলনের আয়োজন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আরবদের সমর্থনেই কি পতন ঘটবে নেতানিয়াহুর?

    নভেম্বর 22, 2026
    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.