আগামী বছরে শহরাঞ্চলে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে চীন। দেশটির একটি সরকারি নথি অনুসারে এমনটাই জানা যায়। সূত্র: এএফপি প্রতিবেদন
প্রতিবেদনে দেখা যায়, বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে, কারণ চাকরির বাজারে তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
সরকারি নথিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে চীন প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে এই লক্ষ্য অর্জনের পথে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ, সম্পত্তি খাতের ঋণ সংকট এবং কম ভোক্তা চাহিদার মতো প্রতিকূলতা।
এছাড়া চীন ২০২৫ সালের মধ্যে মুদ্রাস্ফীতি দুই শতাংশের মধ্যে রাখার লক্ষ্যও নির্ধারণ করেছে।
বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই কর্মসংস্থান পরিকল্পনা এবং প্রবৃদ্ধির লক্ষ্য উচ্চাভিলাষী হলেও- এটি চীনের অর্থনীতিকে স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

