Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ১৪
    আন্তর্জাতিক

    সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ১৪

    এফ. আর. ইমরানমার্চ 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার আল-রামাল আল-জানুবি এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ মার্চ) ঘটে যাওয়া এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছে। সূত্র: আনাদোলু

    সিরিয়ার সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির নিচতলায় থাকা একটি স্ক্র্যাপের দোকানে যুদ্ধকালীন বিস্ফোরক অবশিষ্টাংশ থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটে। এতে পুরো ভবনটি ধসে পড়ে।

    ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চলছে। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুই নারী ও এক পুরুষের পরিচয় পাওয়া গেলেও এখনো তিনজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

    স্থানীয় বাসিন্দা ৩২ বছর বয়সী ওয়ার্দ জামমৌল বার্তা সংস্থা বলেন, প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ভবন পুরোপুরি গুঁড়িয়ে গেছে। পুরো এলাকা আতঙ্কিত ও বিপর্যস্ত ছিল।

    ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজে নামে সিভিল ডিফেন্স সদস্যরা।

    উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ডলারের সামনে ভেঙে পড়ছে ভারতীয় রুপি

    মে 15, 2026
    আন্তর্জাতিক

    ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

    মে 14, 2026
    আন্তর্জাতিক

    দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    মে 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.