Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করল বাহরাইন
    আন্তর্জাতিক

    দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করল বাহরাইন

    এফ. আর. ইমরানমার্চ 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মহাকাশ অভিযানে নতুন অধ্যায়ের সূচনা করল বাহরাইন। দেশীয় প্রযুক্তিতে সম্পূর্ণভাবে তৈরি প্রথম স্যাটেলাইট ‘আল-মুনথার’ সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। শনিবার (১৫ মার্চ) স্থানীয় সময় এই উৎক্ষেপণ কার্যক্রম সম্পন্ন হয়।

    ‘আল-মুনথার’ উপগ্রহটির বিশেষত্ব হলো- এটি অঞ্চলটির প্রথম স্যাটেলাইট যেখানে অনবোর্ড ইমেজ প্রসেসিংয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত করা হয়েছে। কক্ষপথে এটি ৫৫০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে এবং পৃথিবী পর্যবেক্ষণ, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশেষ সম্প্রচার ফিচার পরিচালনা করবে।

    বাহরাইনের জাতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থার প্রধান নির্বাহী মোহাম্মদ ইব্রাহিম বলেন, এই উৎক্ষেপণ আমাদের দেশের মহাকাশ অভিযানে এক ঐতিহাসিক মাইলফলক। এটি পুরোপুরি বাহরাইনি প্রকৌশলীদের মেধা ও পরিশ্রমে বাস্তবায়িত হয়েছে, যা জাতীয় সক্ষমতার এক চমৎকার দৃষ্টান্ত। সূত্র: আরব নিউজ

    তিনি আরো বলেন, এই অর্জন বাহরাইনের মহাকাশখাতে নেতৃত্ব অর্জনের রাজকীয় ভিশনের প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক ভিশন ২০৩০ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    স্যাটেলাইট কমিউনিকেশন অপারেশনের প্রধান রিম আবদুল্লাহ সেনান জানিয়েছেন, ‘আল-মুনথার’ পরিচালনায় নিজস্বভাবে বাহরাইন-উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এটি শুধু প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা নয় বরং উপগ্রহ পরিচালনার ক্ষেত্রে বাহরাইনের সক্ষমতা ও স্বায়ত্তশাসনকে আরও শক্তিশালী করবে।

    তিনি জানান, এই সফটওয়্যারের মাধ্যমে স্যাটেলাইট তার নির্ধারিত কাজ- তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রেরণ-দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবে। বাহরাইনে স্থাপিত গ্রাউন্ড স্টেশন থেকে উপগ্রহটির কার্যক্রম তদারকি করা হবে।

    গ্রাউন্ড স্টেশনটির সহায়তায় শুধু ‘আল-মুনথার’ নয়, ভবিষ্যতের অন্যান্য স্যাটেলাইট মিশনকেও সফলভাবে পরিচালনার পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট

    আগস্ট 11, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনে ৫ লাখ সেনা পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, পারমাণবিক হামলার আশঙ্কা

    আগস্ট 11, 2026
    আন্তর্জাতিক

    প্রায় পৌনে দুই লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

    আগস্ট 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা

    শিক্ষা আগস্ট 11, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.