Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ১৫ দিন ধরে ইসরায়েলি অবরোধ, খাদ্য ও ওষুধ সংকটে মানুষ
    আন্তর্জাতিক

    গাজায় ১৫ দিন ধরে ইসরায়েলি অবরোধ, খাদ্য ও ওষুধ সংকটে মানুষ

    এফ. আর. ইমরানমার্চ 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গত ১৫ দিন ধরে গাজায় বন্ধ রয়েছে সব ধরনের পণ্যের প্রবেশ। এতে করে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি উপকরণে চরম সংকটে পড়েছে অঞ্চলটির বাসিন্দারা।

    সোমবার (১৮ মার্চ) বিষয়টি সম্পর্কে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানা যায়।

    ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির প্রথম ধাপ চলতি মাসের শুরুর দিকে শেষ হয়। এরপর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল সে পরিকল্পনা থেকে সরে এসে প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেয়। হামাস তা প্রত্যাখ্যান করলে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল।

    জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ২ মার্চের পর থেকে গাজায় কোনো খাদ্যসামগ্রী প্রবেশ করতে পারেনি। ডব্লিউএফপি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ‘সমস্ত সীমান্ত পথ বন্ধ। কোনো মানবিক কিংবা বাণিজ্যিক পণ্য প্রবেশ করছে না।’

    গাজায় মানুষের জীবনযাবন দেখতে লিংকে ক্লিক করুন- https://x.com/WFP/status/1901242226006782218?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1901242226006782218%7Ctwgr%5E0f3910f06223257f4e4ed2a708c1bd6557eae175%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.thedailystar.net%2Finternational%2Fnews-659161

    নিষেধাজ্ঞার ফলে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ডব্লিউএফপি জানায়, অনেক খাদ্যপণ্যের দাম ২০০ শতাংশের বেশি বেড়ে গেছে।

    এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, খাদ্যের পাশাপাশি চরম ঘাটতি দেখা দিয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামেও। তারা জানায়, ‘অভিভাবকরা সন্তানদের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে জরুরি সরবরাহ ফুরিয়ে আসছে।’

    গাজায় পরিস্থিতি দেখতে লিংকে ক্লিক করুন- https://x.com/UNOCHA/status/1901312841858077003?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1901312841858077003%7Ctwgr%5Ebc95565e0f73751a400ace9a4cb94a61a0b89353%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcitizensvoicebd.com%2Fwp-admin%2Fpost-new.php

    ওসিএইচএ আরো উল্লেখ করে, ‘দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজা কার্যত অবরুদ্ধ। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি।’

    অবস্থার আরও অবনতি ঘটেছে সম্প্রতি ইসরায়েলি হামলায়। শনিবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন আটজন ত্রাণকর্মী ও একজন সাংবাদিক।

    ফলে ১৯ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০-এ।

    এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছে বলে জানা গেছে। তবে ইসরায়েল এখনও তাদের হামলা অব্যাহত রেখেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.