Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কুর্স্ক ফ্রন্টে ‘এ যেন হরর সিনেমার বাস্তব রূপ’
    আন্তর্জাতিক

    কুর্স্ক ফ্রন্টে ‘এ যেন হরর সিনেমার বাস্তব রূপ’

    এফ. আর. ইমরানমার্চ 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে পিছু হটার সময় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ইউক্রেনীয় সেনারা। রুশ ড্রোন হামলায় ধ্বংস হয়েছে সারির পর সারি সামরিক যান ও অস্ত্র-সরঞ্জাম। ওই অঞ্চল থেকে ফেরা সেনারা জানিয়েছেন-এ যেন হরর সিনেমার বাস্তব রূপ। সূত্র: বিবিসি

    কুর্স্কের সুদঝা শহরে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে পড়ার পর সেনাদের মারাত্মক পরিস্থিতিতে পশ্চাদপসরণ করতে হয়। সেখান থেকেই সেনারা নানা সামাজিক মাধ্যমে ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দেন। নিরাপত্তার কারণে তাঁদের ছদ্মনাম ব্যবহার করে রিপোর্ট প্রকাশ করা হয় বলে এমনটাই দেখা যায় বিবিসির প্রতিবেদনে।

    ৯ মার্চের পরিস্থিতি তুলে ধরে ‘ভলোদিমির’ নামের এক সেনা বলেন, প্রতিটি মুহূর্তে রাশিয়ান ড্রোন আমাদের ওপর আছড়ে পড়ছে। দিনের বেলা পালিয়ে বাঁচার কোনো সুযোগ ছিল না।

    তিনি জানান, কুর্স্ক থেকে সুমি অঞ্চরে ফিরে আসার রুটে একের পর এক সামরিক যান রুশ ড্রোন হামলায় গুঁড়িয়ে গেছে। একসময় যে রুটটি নিরাপদ ছিল, তা কয়েক দিনের ব্যবধানে পরিণত হয় মৃত্যুফাঁদে।

    ভলোদিমির আরো বলেন, আমাদের কমান্ড জানত রাশিয়া ওই রুট বিচ্ছিন্ন করতে চাইবে। কিন্তু এমন দফায় দফায় ড্রোন হামলা- সেটা কারও ধারণায় ছিল না।

    তিনি জানান, তিন দিক থেকে রুশ বাহিনীর আক্রমণে সুদঝার প্রতিরক্ষা ভেঙে পড়ে। পিছু হটার আগেই তিনি সতর্কবার্তা পাঠান, আমরা চারপাশ থেকে ঘেরাও হয়ে যাচ্ছি।

    ১১ মার্চের বার্তায় আরেক সেনা ‘ম্যাক্সিম’ জানান, প্রতিরক্ষার জন্য নির্ধারিত এলাকা ছেড়ে সংগঠিতভাবে পিছু হটার নির্দেশ আসে। কারণ ততদিনে সুদঝার দিকে ব্যাপকসংখ্যক রুশ সেনা, এমনকি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন করে মস্কো।

    সামরিক বিশ্লেষকদের মতে, কুর্স্কে অভিযানে রাশিয়া প্রায় ৭০ হাজার সেনা নামায়, যার মধ্যে ১২ হাজারের মতো ছিল উত্তর কোরীয় সেনা।

    ম্যাক্সিম বলেন, রাশিয়া ড্রোন হামলার জন্য সেরা ইউনিট পাঠিয়েছে। এই ইউনিট অপটিক ফাইবার যুক্ত ড্রোন ব্যবহার করে, যা ইলেকট্রনিক প্রতিরোধেও থামানো যায় না।

    এই হামলায় বহু সাঁজোয়া যান ও রসদ ধ্বংস হয়, ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় বলে জানান তিনি।

    একই দিনে আরেক সেনা ‘অ্যান্টন’ বলেন, এটা ছিল পশ্চাদপসরণ নয় বরং একটি বিপর্যয়।

    তিনি জানান, রাশিয়ার ড্রোন সক্ষমতা এখন অনেক বেশি কার্যকর, তাদের আকাশ হামলা নিখুঁতভাবে চালানো সম্ভব হচ্ছে। ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ ব্যবস্থাও ধ্বসে পড়েছে।

    লজিস্টিকস কাজ করছে না, খাবার, পানি এমনকি অস্ত্রও পৌঁছাচ্ছে না ঠিকমতো- বলেন অ্যান্টন।

    তিনি জানান, রাতে পায়ে হেঁটে পালিয়ে বেঁচেছেন কিন্তু পথে বারবার ড্রোনের মুখোমুখি হতে হয়েছে। সব সময়ই আকাশে ছিল ড্রোন, মনে হচ্ছিল মৃত্যু ঠিক মাথার ওপর ঘুরছে।

    পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি প্রতিবেদনে দেখা যায়, কুর্স্ক অভিযানে ইউক্রেন প্রায় ১২ হাজার প্রশিক্ষিত সেনা মোতায়েন করে, যাদের হাতে ছিল পশ্চিমা ট্যাংক ও আধুনিক যুদ্ধসজ্জা। তবে অনেক যুদ্ধসামগ্রীই ধ্বংস হয়েছে বা রুশ বাহিনীর দখলে চলে গেছে।

    রাশিয়ার সামরিক ব্লগাররা এসব ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। ১৩ মার্চ রাশিয়া জানায়, কুর্স্ক অঞ্চল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এসেছে। ইউক্রেনীয় বাহিনী যুদ্ধসামগ্রী ও রসদ ফেলে পালিয়ে যাচ্ছে।

    ‘কুর্স্ক ফ্রন্টে ইউক্রেনের সব শক্তি ফুরিয়ে গেছে’- এই মন্তব্য করেছেন সেনা অ্যান্টন। তাঁর মতে, এখন নতুন করে এই ফ্রন্ট ধরে রাখার চেষ্টা অর্থহীন।

    যুদ্ধের ময়দান থেকে পাওয়া এসব জবানবন্দিতে ফুটে উঠেছে, কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি ইউক্রেনীয় সেনারা। আর কীভাবে প্রযুক্তির আধিপত্যে রাশিয়া এবার কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে- তা-ও উঠে এসেছে প্রতিবেদনে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.