Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে তীব্র প্রতিবাদ
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে তীব্র প্রতিবাদ

    সিভি ডেস্কমার্চ 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। “এখনই এই এক নায়ককে উৎখাত করার সময়” — এই স্লোগান ইসরাইলের রাস্তায় রাস্তায় শোনা যাচ্ছে। ১৮ মার্চ রাতে, তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ৪ হাজার মানুষ একত্রিত হন। তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং নেতানিয়াহুকে “মিস্টার এবান্ডেন্ট” (অবাঞ্ছিত) হিসেবে ঘোষণা করেন।

    এই বিক্ষোভের মূল কারণ হলো, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক সিদ্ধান্ত। তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারা মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারুককে অপসারণের সিদ্ধান্ত নেন।

    সাবেক প্রধানমন্ত্রী মোশে ইয়ালনও এই বিক্ষোভে যোগ দেন। তিনি “প্রটেক্টিভ ওয়াল ফর ইসরাইল” লেখা একটি টিশার্ট পরিধান করে অবস্থান নেন। এই টিশার্ট নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ তেল আবিবের রাস্তায় নামেন। তিনি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানান। তিনি বলেন, “সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে: যথেষ্ট হয়েছে। এটি আমাদের মুহূর্ত, আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন।” লাপিদ আরও বলেন, “এখনই সময় দেশে পরিবর্তন আনার।” তার আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলের সাধারণ জনগণ ব্যাপকভাবে বিক্ষোভে অংশ নেন।

    গাজায় ইসরাইলি হামলার পর মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব, ইলহান ওমর ও সামারলি ইসরাইলকে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করার দাবি জানান। তাদের মতে গাজায় হামলা তীব্র হয়ে উঠেছে। তাই মার্কিন সরকারের উচিত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধ করা।

    ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ইতিমধ্যে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

    ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ এবং ব্যাপক বিক্ষোভের আহ্বান জানিয়েছে। হামাসের দাবি, গাজায় ইসরাইলের বর্বরতা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করেছে। তাদের দাবি, গাজায় চলমান আগ্রাসন বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।

    ইসরাইলের অভ্যন্তরীণ অস্থিরতা ও বৈশ্বিক প্রতিক্রিয়া নেতানিয়াহুর সরকারকে কঠিন অবস্থানে ফেলেছে। বর্তমানে ইসরাইলের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়েরই সমালোচনা ক্রমেই তীব্র হয়ে উঠছে।

    জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের গাজায় হামলাকে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে। বিশেষ করে গাজায় সংঘটিত যুদ্ধের ফলে বহু নিরীহ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারাচ্ছেন। যার মধ্যে শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য।

    সব মিলিয়ে, ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিক্ষোভের প্রেক্ষিতে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বেড়ে চলেছে। একই সঙ্গে গাজায় পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের প্রতি তীব্র সমালোচনা সৃষ্টি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.