ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবের পর রোনেন বারের মেয়াদ শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর একদিন আগে নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে রোনেন বারের ভূমিকা এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রধান নিয়োগের পর অথবা ১০ এপ্রিলের মধ্যে রোনেন বার তার দায়িত্ব ছাড়বেন।
রোনেন বার ২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও তার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা ছিল, নেতানিয়াহুর সরকার এক বছর আগেই তাকে সরিয়ে দিল।
হামাসের হামলার আগেই রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, যা হামলার পর আরও তীব্র হয়। শেষ পর্যন্ত, ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিন বেত প্রধানকে বরখাস্ত করা হলো।

