Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে হিথ্রো বিমানবন্দর বন্ধ
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে হিথ্রো বিমানবন্দর বন্ধ

    এফ. আর. ইমরানমার্চ 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের পাশে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    ইতোমধ্যে অন্তত ১২০টি ফ্লাইট হিথ্রোতে অবতরণের পরিবর্তে অন্যত্র পাঠানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ওইদিন মোট ১ হাজার ৩৫১টি ফ্লাইট ওঠানামার কথা ছিল হিথ্রোতে।

    লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় ৭০ জন দমকলকর্মী। আগুনের ভয়াবহতায় কমলা শিখা ও কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা গেছে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আশপাশের ভবন থেকে অন্তত ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

    ফায়ার ব্রিগেড জানায়, আগুনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে আগুনের বিস্তৃতি রোধে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকাজুড়ে নিরাপত্তা কর্ডন গড়ে তোলা হয়েছে।

    ইতোমধ্যে এই বিপর্যয় বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তাদের ৩৪১টি ফ্লাইট হিথ্রোতে নামার কথা ছিল।

    সংস্থাটি বলছে, এটি আমাদের কার্যক্রম ও যাত্রীদের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। আমরা বিকল্প ব্যবস্থার বিষয়ে দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করছি।

    ভ্রমণ ও বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, হিথ্রো বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর হওয়ায় এর কার্যক্রমে এমন ব্যাঘাত বিশ্বব্যাপী ফ্লাইট সূচি ও যাত্রী চলাচলে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

    ফ্লাইটরাডার২৪-এর মুখপাত্র ইয়ন পেটচেনিক বলেন, হিথ্রো একটি বৈশ্বিক কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে অনেক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। এ ধরনের অগ্নিকাণ্ড আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটাবে।

    উল্লেখ্য, হিথ্রো ও লন্ডনের অন্যান্য বিমানবন্দরগুলো গত কয়েক বছরে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ও কারিগরি ত্রুটির শিকার হয়েছে। ২০২৩ সালেও একটি স্বয়ংক্রিয় গেট ব্যর্থতা ও বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছিল।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.