Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাইকেলে ১০০ দেশ ভ্রমণের স্বপ্ন
    আন্তর্জাতিক

    সাইকেলে ১০০ দেশ ভ্রমণের স্বপ্ন

    এফ. আর. ইমরানমার্চ 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের ৬৬ বছর বয়সী নারী লি ডংজু । সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভ্রমণ যেন এক নেশা, একবার শুরু করলে থামা কঠিন- এমনটাই মনে করেন চীনের ৬৬ বছর বয়সী নারী লি ডংজু। বয়স যে শুধুই সংখ্যা, তা প্রমাণ করেছেন তিনি। এরই মধ্যে সাইকেলে একা ভ্রমণ করেছেন ১২টি দেশ।

    চীনের জেংজোওর বাসিন্দা লি দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও ওশেনিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন। এর মধ্যে কম্বোডিয়া, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশ রয়েছে। তবে এখানেই থেমে যেতে চান না তিনি।

    দেখা যায়, সিএনএন ট্রাভেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লি বলেছেন, আমার লক্ষ্য অন্তত ১০০ দেশে ভ্রমণ করা। একবার ভ্রমণের স্বাদ পেয়ে গেলে আর নিজেকে থামানো যায় না।

    কিন্তু এ পথচলা মোটেও সহজ নয়। লি শুধুমাত্র মান্দারিন ভাষায় কথা বলেন, ফলে বিভিন্ন দেশে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে তাঁকে ভাষান্তরের অ্যাপের সহায়তা নিতে হয়।

    ভ্রমণের ব্যয়ও তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাজেট বাঁচাতে পার্ক, গ্যাস স্টেশন, এমনকি কবরস্থানেও তাঁবু খাটিয়ে রাত কাটান তিনি।

    লি চীনের ‘সিলভার ট্রাভেলার্স’ গ্রুপের সদস্য। একসময় ব্যক্তিগত জীবনের সংকটে বিষণ্নতায় ভুগছিলেন। ২০১৩ সালে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নেন।

    তিনি বলেন, ‘সাইকেল চালানো শুরুর আগে আমি অন্যদের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিলাম। নিজেকে দেয়ালে আটকে থাকা ব্যাঙের মতো মনে হতো। কিন্তু এখন আমি বুনো হায়েনার মতো মুক্ত, ভয়হীন এবং স্বাধীন।’

    লি-র ছেলে তাঁকে ভাঁজ করা যায় এমন একটি সাইকেল উপহার দিয়েছেন। নিজের অবসরভাতার ওপর নির্ভর করেই চলেন তিনি। মাসিক অবসরভাতা হিসেবে তিনি চীনা মুদ্রায় ৪১৪ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পান।

    ভ্রমণের শুরুতে তাঁর হাতে ছিল মাত্র সাড়ে ২৩ মার্কিন ডলার। প্রথমে তিনি তিব্বত যেতে চেয়েছিলেন কিন্তু সীমিত বাজেটের কারণে সে যাত্রা সম্ভব হয়নি।

    কাজের জীবনেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন লি। একসময় একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন কিন্তু ২০০২ সালে ছাঁটাইয়ের শিকার হন। এরপর অবসরভাতার ওপর নির্ভর করেই জীবন চালিয়ে যাচ্ছেন।

    অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য এক বছর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছিলেন তিনি। প্রয়োজনীয় অর্থ জমা হওয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে বেরিয়ে পড়েন। এখনো থামেননি, তার সাইকেলের চাকা চলছে নিরন্তর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.