Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-পাকিস্তান সীমান্ত যুদ্ধের কারণ কী?
    আন্তর্জাতিক

    ভারত-পাকিস্তান সীমান্ত যুদ্ধের কারণ কী?

    ইভান মাহমুদএপ্রিল 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত-পাকিস্তান সীমান্ত যুদ্ধের কারণ কী?"
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত-পাকিস্তান সম্পর্কের ইতিহাস অনেকটাই সংঘর্ষময় এবং উত্তেজনায় ভরা। বিশেষ করে কাশ্মীরের বিষয়টি দুই দেশের মধ্যে বারবার যুদ্ধ ও সংকট সৃষ্টি করেছে। কাশ্মীরের ভাগ্য নিয়ে সৃষ্ট এই দ্বন্দ্ব আজও অব্যাহত রয়েছে। ১৯৪৭ সালে ভারত ভাগের পর প্রথম যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের পর কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কাশ্মীর ও সীমান্ত বিষয়ে আরো সংঘর্ষ ঘটে, যার মধ্যে ১৯৬৫ এবং ১৯৯৯ সালের যুদ্ধ অন্যতম।

    ১৯৪৭ সালে ভারত ভাগের পর কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তান সমর্থিত বাহিনী কাশ্মীরে আক্রমণ করে। এর ফলে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শেষে, ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং কাশ্মীর দুটি ভাগে বিভক্ত হয়। ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যটি নিয়ন্ত্রণ করে, আর পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিট-বালুচিস্তান অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়।

    এরপর ১৯৫৬ সালে কচ্ছ অঞ্চলে নতুন বিরোধ সৃষ্টি হয়। ১৯৬৫ সালের জানুয়ারিতে পাকিস্তান সীমান্তরক্ষীরা ভারতীয় অঞ্চলে পাহারা দিতে শুরু করে। এরপর দুই দেশের সীমান্তরক্ষীরা কচ্ছ অঞ্চলে একে অপরকে আক্রমণ করে। প্রথমে সীমান্ত পুলিশরা এতে অংশ নিলেও পরে সশস্ত্রবাহিনীও এতে যুক্ত হয়।

    ১৯৬৫ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন যুদ্ধ থামাতে উদ্যোগী হন। ১৯৬৮ সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়। এর মাধ্যমে কচ্ছ অঞ্চলের বিরোধ নিষ্পত্তি হয় এবং পাকিস্তান মাত্র ৩৫০ বর্গকিলোমিটার ভূমি লাভ করে।

    ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ শুরু হয়। শীতকালে ভারতীয় সেনারা তাদের সামরিক চৌকি ছেড়ে যায়। কিন্তু শীত শেষে ফিরে এসে তারা দেখে যে পাকিস্তানপন্থী কাশ্মীরি গোষ্ঠী তাদের চৌকিগুলো দখল করে নিয়েছে। এর ফলে ভারত পাকিস্তানকে লক্ষ্য করে সামরিক আক্রমণ চালায়। দুই মাসের যুদ্ধে পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের ফলে যুদ্ধ থামে।

    এভাবে, ভারত-পাকিস্তান সম্পর্কের ইতিহাস একাধিক রক্তক্ষয়ী যুদ্ধ ও সীমান্ত উত্তেজনার সাক্ষী। কাশ্মীর আজো দুই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়ে আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশ মূল্যস্ফীতি: একই পরিস্থিতিতে অন্যান্য দেশ কী করেছে, যা আমরা পারছি না

    নভেম্বর 22, 2026
    বিশ্লেষণ

    চিকিৎসা যখন পণ্যে পরিণত: রোগীর অসহায়ত্ব ঘিরে ১,৮৬১ কোটি টাকার কমিশন বাণিজ্য!

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.