Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ফ্রান্স থেকে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত
    আন্তর্জাতিক

    ফ্রান্স থেকে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত

    এফ. আর. ইমরানএপ্রিল 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আধুনিক সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। চুক্তির মোট মূল্য নির্ধারিত হয়েছে ৭৪১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার ৯৬০ কোটি ২১ লাখ টাকা। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে।

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে রাফায়েল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য সাত সদস্যের এ কমিটি ভারতের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

    বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমান হিসেবে পরিচিত ফ্রান্সের তৈরি রাফায়েল পঞ্চম প্রজন্মের সুপারসনিক জেট। ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই যুদ্ধবিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট ওপরে অভিযান চালাতে পারে। এটি বহন করতে পারে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান।

    ভারত এর আগে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান সংগ্রহ করেছে, যা বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ। তবে নতুন করে সংগ্রহ করা ২৬টি রাফায়েল জেট নৌবাহিনীর জন্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বহর মূলত মিগ-২৯ জেটের ওপর নির্ভরশীল।

    স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন রাশিয়ার ওপর সামরিক সরঞ্জাম আমদানির ক্ষেত্রে নির্ভরশীল ছিল ভারত। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈচিত্র্যময় উৎস থেকে অস্ত্র সংগ্রহের নীতিতে অগ্রসর হচ্ছে দেশটি। ফ্রান্সের সঙ্গে এই নতুন চুক্তি তারই একটি বড় উদাহরণ।

    এদিকে, জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন রয়েছে, যে কোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে রাফায়েল ক্রয় চুক্তি ভারতীয় সামরিক প্রস্তুতির অংশ বলেও বিশ্লেষকরা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশ মূল্যস্ফীতি: একই পরিস্থিতিতে অন্যান্য দেশ কী করেছে, যা আমরা পারছি না

    নভেম্বর 22, 2026
    বিশ্লেষণ

    চিকিৎসা যখন পণ্যে পরিণত: রোগীর অসহায়ত্ব ঘিরে ১,৮৬১ কোটি টাকার কমিশন বাণিজ্য!

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.