Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে ফিল্ড মার্শাল কেন এত গুরুত্বপূর্ণ?
    আন্তর্জাতিক

    পাকিস্তানে ফিল্ড মার্শাল কেন এত গুরুত্বপূর্ণ?

    নাঈম শাহরিয়ারমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের ইতিহাসে ‘ফিল্ড মার্শাল’ পদ কেবল সামরিক র‍্যাঙ্ক নয়, এটি এক ধরনের প্রতীক। এটি শক্তি, সম্মান এবং দেশের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের স্বীকৃতি। স্বাধীনতার পর থেকে পাকিস্তান শুধু একবারই কাউকে এই পদে উন্নীত করেছে। আর এবার ৬৫ বছর পর দ্বিতীয়বারের মতো একজন সেনাপ্রধান পেলেন এই মর্যাদা।

    বর্তমান সেনাপ্রধান জেনারেল অসীম মুনীরকে এই পদে উন্নীত করেছে পাকিস্তান সরকার। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা, বিশেষ করে ভারতের সঙ্গে সংঘাতের সময় তার কৌশলী নেতৃত্ব, সাহসিকতা এবং সফল সামরিক অভিযান পরিচালনার কারণেই তিনি পেয়েছেন এই সম্মানজনক পদ।

    ইতিহাসে দ্বিতীয়বার-

    এর আগে ১৯৫৯ সালে প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ আইয়ুব খান নিজেই নিজেকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করেছিলেন। তখন তিনি ক্ষমতায় ছিলেন এবং সেনাপ্রধানও ছিলেন। তার সেই পদোন্নতি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। সেটি নিয়ে তখন দেশে বিতর্কও হয়েছিল।

    তবে জেনারেল মুনীরের পদোন্নতি এসেছে পুরোপুরি সরকারি প্রক্রিয়ায়। প্রধানমন্ত্রীর সুপারিশে, মন্ত্রিসভার অনুমোদনে এবং প্রেসিডেন্টের ঘোষণায় তিনি পেয়েছেন এই পদ। এটি পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি মাইলফলক।

    কেন এই পদ এত মর্যাদাপূর্ণ?

    ‘ফিল্ড মার্শাল’ র‍্যাঙ্কটি বিশ্বব্যাপীই সবচেয়ে সম্মানজনক সামরিক পদ হিসেবে বিবেচিত। সাধারণত এই র‍্যাঙ্ক কেবল যুদ্ধক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জনকারীদেরই দেওয়া হয়। এটি আজীবনের জন্য সম্মান হিসেবে বহাল থাকে।

    পাকিস্তানে এই পদ একটি দৃষ্টান্তও বটে। এটি বোঝায় যে, একজন সেনা কর্মকর্তার অবদান শুধু যুদ্ধক্ষেত্রে নয় বরং জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব ও সামগ্রিক সামরিক শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

    সাম্প্রতিক যুদ্ধজয়ের প্রেক্ষাপটে পদোন্নতি-

    কাশ্মীরের পেহেলগামে ভারতের সামরিক বহরে আত্মঘাতী হামলার পর পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বাড়ে। ভারত সীমান্তে অভিযান চালালে পাকিস্তান পাল্টা জবাব দেয়। ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তানি বাহিনী। এই অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল মুনীর।

    তিনি ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ ও ‘মার্কা-এ-হক’ এর মতো গুরুত্বপূর্ণ অভিযানে সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। এতে পাকিস্তান শুধু সীমান্ত রক্ষা করে না বরং ভারতের সামরিক আগ্রাসনের কড়া জবাবও দেয়।

    জেনারেল মুনীরের প্রতিক্রিয়া-

    ফিল্ড মার্শাল পদ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল মুনীর বলেন, “এই পদ আমার একার নয়। এটি শহিদদের, দেশের জন্য আত্মোৎসর্গকারী লাখো অসীমের। এটি পুরো জাতির। এই সম্মান তাদের জন্য উৎসর্গ করছি।”

    এই বক্তব্যে তার দায়িত্ববোধ, বিনয় এবং সামরিক ঐক্যের বার্তা স্পষ্টভাবে উঠে আসে।

    সরকারের অন্য সিদ্ধান্ত-

    এই পদোন্নতির পাশাপাশি আরও কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর মেয়াদ বাড়ানো হয়েছে। সামরিক ও বেসামরিক অনেক কর্মকর্তাকেও এই সাফল্যে অবদানের জন্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তৈরি করা হয়েছে একটি বিশেষ তালিকা।

    আন্তর্জাতিক প্রেক্ষাপট-

    বিশ্বে অনেক দেশেই ‘ফিল্ড মার্শাল’ একটি প্রতীকী সম্মান। ভারতে এখন পর্যন্ত মাত্র দুইজন এই পদ পেয়েছেন—ফিল্ড মার্শাল সাম ম্যানেকশ এবং কে.এম. কারিয়াপ্পা। যুক্তরাজ্যে এটি আজীবন মর্যাদার পদ। যুক্তরাষ্ট্রে সমতুল্য র‍্যাঙ্ক হলো ‘জেনারেল অব দ্য আর্মি’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুইট আইজেনহাওয়ার ছিলেন এই পদে।

    তবে অনেক দেশেই এই পদ এখন বন্ধ। কোথাও তা কেবল প্রতীকীভাবে দেওয়া হয়। পাকিস্তানে এখন এটি কেবল সম্মান নয় বরং একটি কৌশলগত বার্তা হিসেবেও সামনে এসেছে।

    জাতীয় ঐক্য ও আত্মপরিচয়ের প্রতীক-

    বিশ্লেষকদের মতে, জেনারেল মুনীরের এই পদোন্নতি পাকিস্তানে সেনাবাহিনীর মনোবল বাড়াবে। একইসঙ্গে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এটি একটি মনস্তাত্ত্বিক কৌশলও।

    এই পদোন্নতির মাধ্যমে সরকার একদিকে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছে। অন্যদিকে ভবিষ্যৎ নিরাপত্তা সংকটে সাহসী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.