Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তুরস্কের কোনিয়ায় ‘বাংলাদেশ শাপলা দিবস’ উদযাপন!
    আন্তর্জাতিক

    তুরস্কের কোনিয়ায় ‘বাংলাদেশ শাপলা দিবস’ উদযাপন!

    এফ. আর. ইমরানজুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। আর এই জাতীয় ফুল কে নিয়ে তুরস্কের কোনিয়ায় দ্বিতীয়বারের মতো “বাংলাদেশ শাপলা দিবস” উদযাপিত হয়েছে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তুরস্কের বেইশেহিরে এই অনুষ্ঠানে যোগ দেন।

    কোনিয়ায় অবস্থিত বাংলাদেশের অনারারি কনসাল ডেনিজ বুলগুর ও বেইশেহির পৌরসভার সহযোগিতায় এবং বেইশেহির জাতীয় উদ্যান অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

    বেইশেহিরের শাপলা হ্রদে নৌকা ভ্রমণ অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূত এবং তার প্রতিনিধি দল বেইশেহির হ্রদে নৌকা ভ্রমণ করেন এবং বিখ্যাত শাপলা উদ্যান পরিদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানও সপরিবারে উপস্থিত ছিলেন।

    প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম হ্রদে ভ্রমণের পর রাষ্ট্রদূত তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, বেইশেহিরে আমার নিজের বাড়ির মতো অনুভূতি হয়।

    ভ্রমণ শেষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত এম আমানুল হক বলেন, বেইশেহিরে পুনরায় আসতে পেরে আনন্দ অনুভূত হচ্ছে। তিনি আরও বলেন, যখন আমি বেইশেহিরে আসি, তখন আমার মোটেও অপরিচিত মনে হয় না। আমি ঘরে থাকার মতো অনুভূতি অনুভব করি। এই সুন্দর অনুষ্ঠানের আয়োজক এবং অবদান রাখা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা এখন একটি পরিবার।

    বেইশেহিরের মেয়র আদিল বেইন্দির বলেন, এই আয়োজন দ্বারা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি এই অনুষ্ঠানটিকে একটি ঐতিহ্যে পরিণত করার স্বপ্ন দেখেন বলে জানান।

    আদিল বেইন্দির বলেন, আমি আশা করি এই অর্থবহ দিনটি, যা আমরা এই বছর দ্বিতীয়বারের মতো আয়োজন করছি, তা চিরকাল স্থায়ী হবে এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও দৃঢ় হবে।

    অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা সবার মনোযোগ আকর্ষণ করে। তুরস্কের বিখ্যাত জানিসারি ব্যান্ড শো, লোকনৃত্য এবং মিনি কনসার্টের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীরা আনন্দময় সময় কাটান।

    উল্লেখ্য অনুষ্ঠানটি বাংলাদেশ ও তুরস্কের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। এতে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি কয়েকজন শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.