Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ ১২ পরমাণু বিজ্ঞানীর প্রাণহানি
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ ১২ পরমাণু বিজ্ঞানীর প্রাণহানি

    এফ. আর. ইমরানজুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি বিমান হামলায় দেশটির ১২ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার ভোরে শুরু হওয়া ‘অপারেশন রাইজিং লায়ন’-এর প্রথম ধাপে নয়জন বিজ্ঞানী নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবারের আরেকটি হামলায় অতিরিক্ত তিনজন বিজ্ঞানী প্রাণ হারান।

    ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল স্তম্ভে আঘাত হেনেছে। নিহত বিজ্ঞানীরা ইরানের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। আইডিএফ-এর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা পরিচালিত হয়েছে।

    নিহত নয়জন বিজ্ঞানীর মধ্যে রয়েছেন পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশলী আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশলী সাঈদ বারজি, পদার্থবিজ্ঞানী আমির হাসান ফাখাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আসগারি, পারমাণবিক প্রকৌশলী আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি এবং যান্ত্রিক প্রকৌশলী আলী বাখৌয়েই কাতিরিমি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই বিজ্ঞানীরা ইরানের পারমাণবিক কর্মসূচির জ্ঞানভাণ্ডার ছিলেন এবং তাদের অভিজ্ঞতা কয়েক দশকের।

    ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, নিহতদের মধ্যে অনেকে ২০২০ সালে ইসরায়েলি হামলায় নিহত ‘ইরানের পারমাণবিক প্রকল্পের জনক’ মোহসেন ফাখরিজাদেহর উত্তরসূরি ছিলেন। গত এক বছর ধরে গোপনে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা পরিকল্পিত হয়েছে। আইডিএফ-এর তথ্যমতে, এক ডজনেরও বেশি গোয়েন্দা গবেষক দীর্ঘদিন ধরে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের গতিবিধি নজরদারি করে এই অভিযান সফল করেছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের হামলায় আরও তিনজন বিজ্ঞানী নিহত হয়েছেন, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের মধ্যে ছয়জনসহ আরও ডজনখানেক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.